শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

রোহিঙ্গাদের ১০ লাখ বাথ সহায়তা দিল থাইল্যান্ড

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২০ সেপ্টেম্বর ২০২৩, ১৯:০১

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের খাদ্য সরবরাহের লক্ষ্যে ১০ লাখ বাথ সহায়তা দিয়েছে থাইল্যান্ড। বুধবার (২০ সেপ্টেম্বর) ঢাকার থাইল্যান্ডের দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

ঢাকায় নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত মাকাওয়াদি সুমিতমোর রয়্যাল থাই সরকারের পক্ষ থেকে ১০ লাখ বাথ ( ৩০৮৫৪৬৭.৪৫ টাকা) বা প্রায় ২৮ হাজার মার্কিন ডলার বিশ্ব খাদ্য কর্মসূচির (ডাব্লিউএফপি) বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ও আবাসিক প্রতিনিধি ডমেনিকো স্কাল্পেলির কাছে এ সহায়তা হস্তান্তর করেন। এ সহায়তা ডব্লিউএফপিকে এক মাসের জন্য ৩৫০০ বাস্তুচ্যুত রোহিঙ্গাদের খাদ্য বরাদ্দ করতে সক্ষম করবে।

ডাব্লিউএফপি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ২০১৭ সাল থেকে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মানবিক সহায়তা প্রদানের জন্য জাতিসংঘের সংস্থা এবং আন্তর্জাতিক সংস্থাগুলির সমর্থন অব্যাহত রাখার জন্য থাইল্যান্ডের ভূমিকার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এর আগে ১৯ সেপ্টেম্বর থাই রাষ্ট্রদূত মাকাওয়াদি দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে কক্সবাজারে রোহিঙ্গাদের ক্যাম্প-৪ পরিদর্শন করেন।

সেখানে ডব্লিউএফপির ই-ভাউচার সিস্টেমের মাধ্যমে খাদ্য বিতরণ এবং পুষ্টি পরামর্শ কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

থাই দূতাবাসের প্রতিনিধি দলকে ডব্লিউএফপির প্রতিনিধি এবং বাংলাদেশের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) অফিসের প্রতিনিধিরা উষ্ণ অভ্যর্থনা জানান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর