শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

এশিয়ান গেমস

পাকিস্তানকে উড়িয়ে ব্রোঞ্জ জিতলো বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৩:০২

ভারতের কাছে হেরে এশিয়ান গেমসে সোনা জেতার আশা শেষ হয়েছে রবিবার (২৪ সেপ্টেম্বর) । তবে সোমবার (২৫ সেপ্টেম্বর) পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।


এবারের এশিয়ান গেমসে এটাই বাংলাদেশের প্রথম পদক।
চীনের হাংজুতে আজ পাকিস্তানকে মাত্র ৬৪ রানেই আটকে দেয় বাংলাদেশ। জবাবে ৫ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশের মেয়েরা। এ নিয়ে পাকিস্তানকে দ্বিতীয়বার হারানোর স্বাদ পেলেন নিগাররা।

আগে ব্যাট করতে নেমে মারুফা-নাহিদাদের দুর্দান্ত বোলিংয়ের সামনে রান তুলতে গলদঘর্ম অবস্থা হয়েছে পাকিস্তান দলের। কোনো ব্যাটার ২০-এর কোটাও ছুঁতে পারেননি। সর্বোচ্চ ১৭ রান এসেছে আলিয়া রিয়াজের ব্যাট থেকে। এছাড়া দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল সাদাফ শামাস (১৩), নাতালিয়া পারফেজ (১১) এবং অধিনায়ক নিদা দার (১৪)। হাতে ১ উইকেট রেখেও অল্প রানেই থামতে হয় তাদের।

বল হাতে ৪ ওভারে ১৬ রান খরচে ৩ উইকেট নিয়েছেন বাংলাদেশের সোমা আক্তার। সমান ওভারে ১১ রান খরচে ২ উইকেট নিয়েছেন সানজিদা আক্তার মেঘলা। ১টি করে উইকেট ঝুলিতে পুরেছেন মারুফা আক্তার, নাহিদা আক্তার ও রাবেয়া খান। এর মধ্যে মারুফা ৩ ওভারে খরচ করেছেন মাত্র ২ রান।

পাকিস্তানকে অত অল্প রানে আটকে দেওয়ার পরও ম্যাচটা অবশ্য কঠিন করেই জিতেছে বাংলাদেশ। দুই ওপেনার শামিমা সুলতানা ও সাথী রানি দুজনের ব্যাট থেকে এসেছে ১৩ রান। এরপর শোভানা মোস্তারি (৫) ও নিগার সুলতানাও (২)দ্রুত ফিরে গেলে চাপে পড়ে যায় দল। তবে স্বর্ণা আক্তারের ৩৩ বলে অপরাজিত ১৪ রানের ধৈর্যশীল ইনিংসে বিপদ হয়নি। জয় পেতে অবশ্য ১৮.২ ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে টাইগ্রেসদের।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর