শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

প্রথমবার একসঙ্গে পরীমণি-বুবলী

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৫৮

প্রথমবারের মতো একসঙ্গে কাজ করতে দেখা যাবে অভিনেত্রী পরীমণি ও শবনম ইয়াসমীন বুবলীকে। সিনেমার নাম ‘খেলা হবে’।

এটি পরিচালনা করবেন নির্মাতা তানিম রহমান।
সিনেমার বিষয়ে দুজনের একজনও এখনও মুখ খোলেননি। তবে তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে বিস্তারিত দেখা যায়। যেখানে পরিচালকসহ মোট ১২ জনকে ভারতে গিয়ে শুটিংয়ের অনুমতি দেওয়ার বিষয়টি জানানো হয়।

সেখানে বলা হয়েছে, ২৭ সেপ্টেম্বর থেকে ২১ অক্টোবর পর্যন্ত ২৫ দিন ভারতে শুটিং করতে হবে। পরীমণি-বুবলী ছাড়াও এ সিনেমায় অভিনয় করবেন মুশফিকুর রহমান। এছাড়া আছেন আবুল কালাম আজাদ, শহিদুল আলম সাচ্চুসহ অনেকে।

সিনেমাটি প্রযোজনা করতে যাচ্ছে টিএম ফিল্মস। ২ আগস্ট প্রযোজনা প্রতিষ্ঠানটির পেজে জানানো হয়, তানিম রহমান অংশু একটি সিনেমা বানাবেন। তবে সে সময় সিনেমার নাম কিংবা কলাকুশলী সম্পর্কে কিছু জানায়নি প্রতিষ্ঠানটি।

অক্টোবরে সিনেমাটির শুটিং হওয়ার কথা আছে ভারতে। এ কারণে টিএম ফিল্মসের পক্ষে ফারজানা মুন্নি তথ্য মন্ত্রণালয়ে ভারত গমন ও সেখানে শুটিংয়ের অনুমতি চেয়ে আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে অনুমতিও মিলে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর