শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

রাজবাড়ীতে ২ দিনব্যাপী শিক্ষা উপকরণ ও বিজ্ঞান মেলা শুরু

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত:
২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৩৬

রাজবাড়ী জেলার ঐতিহ্যবাহী ইয়াছিন উচ্চ বিদ্যালয়ে দুই দিনব্যাপী শিক্ষা উপকরণ ও বিজ্ঞান মেলা শুরু হয়েছে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা শহরের ইয়াছিন উচ্চ বিদ্যালয় মাঠে দুই দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু কায়সার খান।

বিদ্যালয় মিলনায়তনে কার্যনির্বাহী পরিষদের সভাপতি মহম্মদ আলি চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক আবু কায়সার খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সোহাগ হোসেন, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, সহকারী জেলা শিক্ষা অফিসার শামসুন্নাহার চৌধুরী, বিদ্যালয়ের কার্যকরী পরিষদ সদস্য মো. সিরাজুল ইসলাম।

স্বাগত বক্তব্য দেন, ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইকবাল হোসেন। দুই দিনব্যাপী এই শিক্ষা উপকরণ ও বিজ্ঞান মেলায় শিক্ষার্থীদের উদ্যোগে ৪০টি স্টলে বিভিন্ন বিজ্ঞান বিষয়ক আবিষ্কার প্রদর্শিত হচ্ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর