শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

৩ দিনের ছুটিতে সরকারি চাকরিজীবীরা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪৪

টানা তিন দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। পবিত্র ঈদে মিলাদুন্নবী এবং সাপ্তাহিক দুই দিন মিলে তিন দিনের ছুটি শুরু হচ্ছে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর)।


টানা তিনদিনের ছুটি পেয়ে অনেক সরকারি কর্মকর্তা-কর্মচারী নিজের গ্রামের বা আত্মীয়-স্বজনের বাড়িতে বেড়াতে যাচ্ছেন। কেউ আবার ট্যুর প্লান করছেন পর্যটন কেন্দ্রে যাওয়ার।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটি। এরপরের দুদিন- ২৯ ও ৩০ সেপ্টেম্বর সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। সবমিলিয়ে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত একটানা তিন দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

হিজরি ১২ রবিউল আউয়াল বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। আবার ৬৩ বছর বয়সে একই দিনে তিনি ইন্তেকাল করেন। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন বিশ্বের ধর্মপ্রাণ মুসল্লিরা।

বুধবার (২৭ সেপ্টেম্বর) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম জাতীয় মসজিদে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।

সাপ্তাহিক দুদিন ছুটির সঙ্গে পবিত্র ঈদে মিলাদুন্নবীর ছুটি পড়ায় সরকারি চাকরিজীবীদের জন্য ছুটি কাটানোর বড় সুযোগ তৈরি হয়েছে।

টানা তিনদিনের ছুটির কারণে ইতোমধ্যে বাস, লঞ্চ ও রেলস্টেশনে টিকিটের চাহিদা বেড়ে গেছে। আকাশপথেও অনেকেই ঢাকা ছাড়ছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর