শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

এডিসের লার্ভা পাওয়ায় সাড়ে ৬ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৭ সেপ্টেম্বর ২০২৩, ১৮:১৩

মশক নিধন অভিযানে দুই প্রতিষ্ঠানে এডিসের লার্ভা পাওয়ায় মোট ৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের।

বুধবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন বিষয়টি  নিশ্চিত করেন।


তিনি জানান, অঞ্চল-০৫ এর আওতাধীন ৩০ নম্বর ওয়ার্ডের আওতাধীন মোহাম্মদ এলাকায় মশক নিধন অভিযানে এডিসের লার্ভা পাওয়ায় ইকবাল ক্যাটারিং সার্ভিসকে ০৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানকালে ইকবাল ক্যাটারিং সার্ভিসের ভবনে অনেকগুলো অব্যবহৃত টায়ার ও অন্যান্য পাত্রে প্রচুর পরিমানে লার্ভা পাওয়া যায়। এছাড়াও একটি নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা পাওয়ায় নাভানা কনস্ট্রাকশনকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন অঞ্চল-০৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির আহমেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট সারাওয়াত মেহজাবীন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রমথ রনজন ঘটক।

তিনি আরও জানান, অঞ্চল-৩ এর আওতাধীন বাড্ডা এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জুলকার নায়ন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রাখী আহমেদ মশক নিধন অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে বাসা বাড়ি, বাণিজ্যিক ভবন ও নির্মানাধীন ভবনে, ফাঁকা প্লটে মশক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে একটি বাড়িতে এডিসের লার্ভা পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও সহকারী স্বাস্থ্য কর্মকর্তাগণ ডিএনসিসির দশটি অঞ্চলের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে লিফলেট বিতরণ করে এবং মাইকিং করে জনসাধারণকে ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতন করেন। ডেঙ্গুর ভয়াবহতা তুলে ধরে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে পথনাটক আয়োজন করার মাধ্যমে মানুষকে সচেতন করা হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর