শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ফরিদপুরে নৌকাবাইচ

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত:
৩০ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন স্মরণীয় করে রাখতে ফরিদপুরের নগরকান্দায় কুমার নদীতে আয়োজন করা হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চরযশোরদী ইউনিয়নের চাঁদহাট বাজার কুমার নদীতে এ নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


নৌকাবাইচ উৎসব ঘিরে নদীর দুই পাড়ে বসে গ্রামীণ মেলা। মেলায় হরেক রকমের খেলনা ও বিভিন্ন ধরনের মিষ্টির পসরা সাজিয়ে বসেন দোকানিরা। এতে ছোট-বড় ৮টি নৌকা অংশ নেয়।

চরযশোরদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আরিফুর রহমান তালুকদার পথিকের আয়োজনে নৌকাবাইচ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী।

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামার সরদার, মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাবির হোসেন মিয়া, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক ও সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিল।

নৌকাবাইচ প্রতিযোগিতায় বিজয়ী প্রথম স্থান অধিকারী দলকে ফ্রিজ, দ্বিতীয় ও তৃতীয় দলকে রঙিন টেলিভিশন উপহার দেওয়া হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর