শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

সুজাতাকে বাড়ি দিল ঢাকা জেলা প্রশাসন

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত:
১৩ জুন ২০২৩, ১৮:১৩

সুজাতা আজিমকে বাড়ির দলিল হস্তান্তর করেন ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান

অবিভক্ত ভারতের রুপালি পর্দার জনপ্রিয় অভিনেত্রী সুজাতা আজিমকে বাড়ি উপহার দিয়েছে ঢাকা জেলা প্রশাসন। সুজাতাই একটি স্থায়ী আবাসনের আবেদন করেছিলেন, এরই প্রেক্ষিতে জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের নির্দেশে মঙ্গলবার (১৩ জুন) সুজাতার হাতে ওয়ারী মৌজার একটি জমিসহ বাড়ির (অর্পিত সম্পত্তি) দলিল হস্তান্তর করা হয়।

একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী সুজাতা আজিম বনশ্রীর একটি ভাড়া বাসায় জীবন যাপন করছিলেন। স্থায়ী আবাসনের বিষয়ে তিনি ঢাকার জেলা প্রশাসক বরাবর আবেদন করেন।

পরে সুজাতার আবাসনের জন্য একটি বাড়ি খুঁজে বের করার নির্দেশ দেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। প্রশাসন ওয়ারীর লালচান মকিম লেনের ৪৩, ৪৩/২, ৪৩/৩ নম্বর সম্পত্তি দখলদারদের কবল থেকে উদ্ধার করে। সেখানে আবাসনের জন্য সুজাতাকে জমিসহ বাড়ির দলিল বুঝিয়ে দেওয়া হয়।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শিবলী সাদিক, জেলা প্রশাসনের কর্মকর্তারা, সপরিবার চিত্রনায়িকা সুজাতা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, গুণী, জ্ঞানী ও বিশিষ্টজন যারা আর্থিকভাবে অসচ্ছল, তাদের আবাসনের জন্য ঢাকা জেলা প্রশাসন সব সময় কাজ করে। এ ছাড়া সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও জনকল্যাণমুখী সংগঠনগুলো সদস্যদের জন্য উদ্ধার করা খাসজমি বা অর্পিত সম্পত্তি বরাদ্দ দেওয়া হবে।

সুজাতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঢাকা জেলা প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানান।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর