শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

থার্ড টার্মিনাল নির্মাণে বাড়বে কার্গো-যাত্রী ধারণ ক্ষমতা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৭ অক্টোবর ২০২৩, ১৩:০৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল শনিবার (৭ অক্টোবর) আংশিক উদ্বোধন হয়েছে। এর ফলে, অনেক সুবিধার পাশাপাশি এই বিমানবন্দরে বাড়বে কার্গো ও যাত্রী ধারণ ক্ষমতা।

থার্ড টার্মিনালের রিভাইজড ডেভেলপমেন্ট প্রোজেক্ট প্রপোজাল (আরডিপিপি) থেকে জানা গেছে, বর্তমানে বিমানবন্দরে আমদানি ও রপ্তানির জন্য একটি কার্গো ভিলেজ থাকলেও থার্ড টার্মিনালের উত্তর পাশে আলাদা আমদানি-রফতানি কার্গো ভিলেজ ভবন করা হবে।

কার্গো ভিলেজগুলো হবে বিশ্বের উন্নত দেশের বিমানবন্দরের মতো সর্বাধুনিক সুবিধাসম্বলিত। যার আয়তন হবে ৬৩ হাজার বর্গমিটার। বিমানবন্দরের বর্তমান কার্গো ভিলেজের বর্তমান ধারণক্ষমতা ২ দশমিক ৫৮ মিলিয়ন টন। থার্ড টার্মিনাল সম্পন্ন হলে ধারণক্ষমতা হবে ৪ মিলিয়ন টন। নতুন এই কার্গো ভিলেজ দেশের রপ্তানি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে সহায়তা করবে বলে মনে করা হচ্ছে।

অপরদিকে, কার্গো ভিলেজ ভবনের পাশাপাশি থার্ড টার্মিনালে দুই লাখ ২৬ হাজার বর্গ মিটারের একটি আধুনিক প্যাসেঞ্জার টার্মিনাল ভবন থাকবে। এর তিনটি ফ্লোর থাকবে। বর্তমানে বিমানবন্দরের ১ ও ২ নম্বর টার্মিনালে বছরে ৬৫ লাখ যাত্রী চলাচল করতে পারে। তবে থার্ড টার্মিনালে হওয়ার পর এই সংখ্যা বেড়ে ১ কোটি ২০ লাখ হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর