শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

২০২৪ সালে পুরোপুরি চালু হবে থার্ড টার্মিনাল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৭ অক্টোবর ২০২৩, ১৪:২৫

২০২৪ সালের শেষ নাগাদ বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হবে। এরপর এই টার্মিনালের সক্ষমতা পুরোপুরি ব্যবহার উপযোগী হবে।

তবে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, সম্ভব হলে নির্ধারিত সময়ের আগেই তৃতীয় টার্মিনাল পুরোপুরি চালু করতে চায় সংস্থাটি।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল মো. মুফিদুর রহমান সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বলেছেন, এই বিমানবন্দরের (তৃতীয় টার্মিনাল) দায়িত্ব আপাতত আমরা ঠিকাদারের কাছ থেকে বুঝে নেব। এরপর, টার্মিনাল ১ এবং ২ থেকে আমাদের যে অপারেশনটা, কীভাবে এই বিমানবন্দরটা অপারেশন শুরু করা যায় সেই প্রক্রিয়া শুরু করব। এই প্রক্রিয়াটির নাম অরাট (অপারেশনাল রেডিনেস অ্যাক্টিভেশন অ্যান্ড ট্রানজিস্টন)।

তিনি বলেন, এই প্রক্রিয়া সফট ওপেনিং এর পর চালু করব। আমরা যদিও বলছি আগামী বছরের (২০২৪) শেষ নাগাদ এটা ফাংশনাল হবে, তবে তার আগেই থার্ড টার্মিনাল যাত্রীদের জন্য উন্মুক্ত করার জন্য আমাদের চেষ্টা থাকবে।

তিনি আরোও বলেন, সফট ওপেনিংয়ের আগে আমাদের টার্মিনালের কাজ শেষ হয়েছে। লিফট, ব্যাগেজ হ্যান্ডেলিং, বোডিং ব্রিজ বসে গেছে। এগুলো সফট ওপনিংয়ের মাধ্যমে সম্পন্ন হলো। বাকী ১০ শতাংশ কাজ সফট ওপেনিংয়ের পর শুরু হবে। আপাতত আমরা ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে বুঝে নেব। সবকিছু ঠিক থাকলে আগামী বছরে (২০২৪) আমরা বিমানবন্দরটি সবার জন্য উন্মুক্ত করতে পারব।

থার্ড টার্মিনাল নির্মাণের ফলে এভিয়েশন সেক্টরে নতুন মাত্রা যোগ করা হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম (এডিসি)-এর অধীনে জাপানের মিৎসুবিশি ও ফুজিতা এবং কোরিয়ার স্যামসাং এই টার্মিনালের নির্মাণ কাজ সম্পন্ন করবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর