শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

এশিয়ান গেমস

পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের ব্রোঞ্জ জয়

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৭ অক্টোবর ২০২৩, ১৪:৪২

হাংজু এশিয়ান গেমস ক্রিকেটে আরও একটি পদক জিতলো বাংলাদেশ। নারী ক্রিকেট দলের পর পুরুষ ক্রিকেট দলও বাংলাদেশকে একটি ব্রোঞ্জ পদক উপহার দিয়েছে।

শনিবার (৭ অক্টোবর) হাংজুর জেইঝিয়াং ইউনিভার্সিটি অব টেকনোলজি ক্রিকেট ফিল্ডে তৃতীয় স্থানের লড়াইয়ে পাকিস্তানকে ৬ উইকেটে (ডিএল মেথড) হারিয়েছে বাংলাদেশ।
দিনের শুরুটা প্রায়-ই দখল করে নিচ্ছিল বৃষ্টি। যার কারণে মাত্র ৫ ওভারেই বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৬৫ রানের। ব্রোঞ্জ জিততে বাংলাদেশের শেষ ওভারে প্রয়োজন ছিল ২০ রান। দারুণ ব্যাটিংয়ে সে বাধা অনেকাংশ টপকে যান ইয়াসির আলী রাব্বি। এরপর শেষ বলে বাংলাদেশের ৪ রান প্রয়োজন ছিল। নতুন ব্যাটসম্যান রাকিবুল হাসান মিড উইকেটে চার হাঁকিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেছেন।

শেষ দিকে সবার দৃষ্টি-ই ছিল রাকিবুল হাসানের দিকে। কারণ তার ব্যাটে-ই যে এশিয়াডে বাংলাদেশের আরেকটি ব্রোঞ্জ নির্ভর করছিল। এক বলে প্রয়োজন চার রান। উইকেটে নেমেই পাকিস্তানের স্পিনারকে মিড উইকেটে সজোরে হাঁকালেন এই স্পিন অলরাউন্ডার। এক বাউন্স খেয়ে বল সীমানার বাইরে। সঙ্গে সঙ্গেই লাফিয়ে উঠলো বাংলাদেশ শিবির। এর মাধ্যমে এশিয়াডে আরেকটি ব্রোঞ্জ নিশ্চিত হলো বাংলাদেশের।

৫ ওভারে বাংলাদেশের লক্ষ্য ছিল ৬৫ রান। প্রথম ওভারেই পাক বোলার আরশাদ খান বাংলাদেশের দুই উইকেট তুলে নেন। তৃতীয় উইকেট জুটিতে বাংলাদেশকে ম্যাচে রাখেন আফিফ হোসেন ধ্রুব এবং ইয়াসির আলী। চতুর্থ ওভারের শেষ বলে আফিফ হোসেন আউট হলে বাংলাদেশ খানিকটা চাপে পড়ে যায়।

ফরে সমীকরণ দাঁড়ায়, শেষ ওভারে বাংলাদেশের ২০ রান এবং পাকিস্তানের প্রয়োজন ছিল একাধিক ডট বল। তবে তাতে সফল হতে দেননি ইয়াসির আলী, ওভারের শুরুতেই তিনি ছক্কা হাঁকান। তৃতীয় বলে আবারও ছক্কা হাঁকিয়ে বাংলাদেশের পক্ষে খেলা আনেন তিনি।

তবে শেষদিকে কিছুটা নাটকীয়তা তৈরি হয়। পঞ্চম বলে ইয়াসির আউট হয়ে গেলে বাংলাদেশ আবার চাপে পড়ে। শেষ বলে রাকিব চার মেরে বাংলাদেশকে আরেকটি ব্রোঞ্জ জেতার উপলক্ষ্য এনে দেন এশিয়ান গেমসে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর