শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

পুড়ে যাওয়া গ্র্যান্ড সাইদ সেন্টার দেখতে উৎসুক জনতার ভিড়

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১১ অক্টোবর ২০২৩, ১২:৫৮

রাতে আগুনে পুড়ে যাওয়া রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরের গ্র্যান্ড সাইদ সেন্টার দেখতে সকাল থেকেই ভিড় করছেন উৎসুক জনগণ।

বুধবার (১১ অক্টোবর) সকালে সরেজমিনে গ্র্যান্ড সাইদ সেন্টারে গিয়ে দেখা যায় সাত থেকে ১১ তলা পর্যন্ত সম্পূর্ণ পুড়ে গেছে।

এছাড়া ভবনটির বাকি অংশ ঠিক আছে। ফায়ার সার্ভিস আগুন নেভানোর পর সকাল থেকে ভবনে যে সকল অফিস এবং দোকান ছিল তাদের প্রতিনিধিরা ভবনের সামনে এসে ভিড় জমান। এ সময় তারা ভেতরে ঢুকে অবশিষ্ট মালামাল উদ্ধারের চেষ্টা করেন।
দেখা যায়, রাস্তায় ভিড় করে অনেকেই আগুনে পুড়ে যাওয়া ভবনটি দেখছেন। কেউ কেউ আবার মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করছেন।

এদিকে কোনো উৎসুক জনতা যেন ভেতর ঢুকতে না পারেন সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভবনের সামনে অবস্থান নিয়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়, এই ভবনটিতে শপিং মল, রেস্টুরেন্টে থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের অফিস ছিল। এর মধ্যে কয়েকটি কেমিক্যাল এবং পেইন্টের গোডাউন ছিল। আগুনে বিল্ডিংটি যে অংশ পুড়েছে সেসব ব্যবসা প্রতিষ্ঠান, অফিসের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। তবে রাতে আগুন লাগায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

এই ভবনের ৮ তলায় একটি প্রতিষ্ঠান এলিট পেইন্ট অ্যান্ড কেমিক্যাল লিমিটেডের কর্মকর্তা রাহাত বলেন, ভবনের ভেতরে ৭ তলা থেকে শুরু করে ১১ তলা পর্যন্ত পুড়ে ছাই হয়ে গেছে। উদ্ধার করার মতো কিছুই আর অবশিষ্ট নেই। আমাদের অফিসের কোনো কিছুর চিহ্নই পাইনি। ফায়ার সার্ভিস আগুন নেভানোর পর সকাল ৯ টায় ভবনের ভেতর আমরা প্রবেশ করতে পারি। তবে আগুন যখন লেগেছে তারপর রাত দুইটা থেকে আমাদের প্রতিনিধিরা ভবনের সামনে অবস্থান নেন।

ভবনের সিকিউরিটির দায়িত্বে রানা জানান, ভবনে কোনো মানুষ ছিল না। আগুন লাগার সময় ভবনটি বন্ধ ছিল। যে কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুন লাগার কারণে বর্তমানে ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন আছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) দিনগত রাত ১টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। খবর পেয়ে রাত ১টা ১৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। একে একে ২৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর