শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

শক্তিশালী ভূমিকম্পে আবারও কেঁপে উঠল আফগানিস্তান

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১১ অক্টোবর ২০২৩, ১৩:০৫

মাত্র চার দিন আগে ৬ দশমিক ৩ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে আফগানিস্তানে এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল। আবারও কেঁপে উঠেছে ভূমিকম্প আঘাত হানা সেই একই এলাকা।

এবারেও ৬ দশমিক ৩ মাত্রায় ভূমিকম্প হয়েছে এলাকাটিতে।
বুধবার (১১ অক্টোবর) স্থানীয় সময় ভোর ৫টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় ৬টা ৪০ মিনিট) আফগানিস্তানে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল হেরাত শহর থেকে ২৮ কিলোমিটার উত্তরে। খবর বিবিসির।

এবারের ভূমিকম্প কি পরিমাণ প্রভাব ফেলেছে সেই বিষয়টি এখনও স্পষ্ট হওয়া যাচ্ছে না।

এর আগে শনিবার (০৭ অক্টোবর) হওয়া ভূমিকম্পের পরে শহরের অনেকেই খোলা স্থানে অবস্থান করছিলেন। সেই ভূমিকম্পটি হেরাত শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে জিন্দাজান নামে একটি গ্রামে আঘাত হেনেছিল।

ভূমিকম্প আঘাত হানা এলাকার বাসিন্দাদের মধ্যে কম্বল, খাবার ও অন্যান্য সামগ্রীর ঘাটতি দেখা দিয়েছে। সেই এলাকার বেশিরভাগ ঘরবাড়ি ভূমিকম্প সহ্য করার জন্য যথেষ্ট শক্তিশালী ছিল না। এর ফলে পুরো এলাকাটি ধ্বংসস্তূপে পরিণত হয়।

আফগানিস্তানে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালায় এটি বেশি হয়। এলাকাটি ইউরেশিয়ান এবং ভারতীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত হওয়ায় সেখানে ভূমিকম্প বেশি হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর