শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

নভেম্বরে আসছে ইইউর এক্সপার্ট মিশন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৬ অক্টোবর ২০২৩, ১২:৩৬

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী নভেম্বরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি উচ্চ পর্যায়ের এক্সপার্ট মিশন বাংলাদেশে আসবে। ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতিনিধিদলের সঙ্গে ইইউভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদের বৈঠকে এ কথা জানানো হয়েছে।


রোববার (১৫ অক্টোবর) সকালে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আওয়ামী লীগের প্রতিনিধিদলের সদস্য ড. সেলিম মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন।

সেলিম মাহমুদ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহার প্রণয়ন কমিটির সদস্য সচিব। দলের সভাপতিমণ্ডলীর সদস্য কর্নেল (অব.) ফারুক খানের নেতৃত্বে এ প্রতিনিধিদলে ছিলেন, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, কার্যনির্বাহী সদস্য তারানা হালিম প্রমুখ।

আওয়ামী লীগ সূত্রে জানা যায়, প্রায় দুই ঘণ্টা অনুষ্ঠিত এই বৈঠকে আগামী নির্বাচনের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচন সামনে রেখে আগামী মাসে ইউরোপীয় ইউনিয়ন উচ্চপর্যায়ের একটি এক্সপার্ট মিশন বাংলাদেশে পাঠাবে বলে বৈঠকে রাষ্ট্রদূতরা জানিয়েছেন।

এ ছাড়া বৈঠকে তারা নেতাদের কাছে জানতে চেয়েছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে সরকারের কাজ কী হবে, কোন কোন বিষয়ে অগ্রাধিকার দেওয়া হবে। উন্নয়নমূলক কর্মসূচি, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নসহ সরকারের নতুন কর্মসূচি কী হবে এসব বিষয় জানতে চাওয়া হয়েছে।

আওয়ামী লীগের প্রতিনিধিদল তাদের আগামী নির্বাচনে দলের ইশতেহারে অগ্রাধিকার দেওয়া বিষয়গুলো তুলে ধরেছে বলে সূত্রটি জানায়।

এ বিষয়ে জানতে চাইলে সেলিম মাহমুদ বলেন, কোনো মাধ্যমে একটা বিষয়ে সংবাদ প্রকাশ হয়েছিল যে, ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক পাঠাবে না। কিন্তু বৈঠকে তারা আমাদের জানিয়েছে, নভেম্বরে ইইউর উচ্চপর্যায়ের একটি এক্সপার্ট মিশন পাঠাবে। গত ২০১৮ সালের নির্বাচনে তারা এ ধরনের মিশন পাঠিয়েছিল। নির্বাচনে আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে সরকারের অগ্রাধিকার কর্মসূচিগুলো কী হবে, তা নিয়েও আলোচনা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর