শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

কুড়িগ্রামে একমাস না যেতে ফেরি চলাচল বন্ধে ভােগান্তিতে পণ্যবাহী পরিবহন

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত:
১৬ অক্টোবর ২০২৩, ১৬:৪৯

ব্রহ্মপুত্র নদ দিয়ে কুড়িগ্রামবাসীর দীর্ঘ প্রতীক্ষার চিলমারী নৌ বন্দরে ফেরি চালু হলেও একমাস না যেতেই ফেরি চলাচল বন্ধ হয়েছে। কুড়িগ্রামের সাথে সারাদেশে নৌ পথে যোগাযোগ বৃদ্ধি এবং চিলমারী নৌ বন্দরের হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরেয়ে আনতে গত ২০ সেপ্টেম্বর ফেরি চালু ও বন্দরের উন্নয়নের কাজের উদ্বোধন করা হয়। কিন্তু কর্তৃপক্ষের নজরদারীর অভাবে মাত্র ২৫দিনের মাথায় ফেরি চলাচল বন্ধ হয়ে পড়েছে। এতে করে চিলমারী-রৌমারী নৌ পথে ফেরি দিয়ে পারাপারের অপেক্ষায় প্রায় অধর্শতাধিক পণ্যবাহি পরিবহন ভােগান্তিতে পড়েছে শ্রমিক ও চালকেরা।

রৌমারী ঘাট থাকা পল্টুনের র‌্যামের নিচে মাটি ভেঙে যাওয়ায় সাময়িকভাব ফেরি চলাচল বন্ধ রয়েছে বলে কর্তৃপক্ষের দাবী।

জানা গেছে,চিলমারী-রৌমারী ঘাট দিয়ে নিয়মিত কুঞ্জলতা এবং বেগম সুফিয়া কামাল নামে দুটি ফেরিতে পণ্যবাহীসহ বিভিন্ন প্রকার পরিবহন এবং যাত্রী পারাপার করছে। শনিবার বিকেলে চিলমারী ঘাট থেকে ছেড়ে যাওয়া ফেরি বেগম সুফিয়া কামাল রৌমারী ঘাটে পৌঁছানার পর ফেরি থেকে দুটি পণ্যবাহী ট্রাক নামতে পারলেও পল্টুনের র‌্যামের নিচ থেকে মাটি সরে যাওয়ায় বাকি পরিবহনগুলি নামতে পারেনি। ফল শনিবার বিকেল থেকে ওই পথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এত চরম ভোগান্তিতে পড়েছেন পরিবহনর শ্রমিক-চালকরা।

সোমবার (১৬ অক্টোবর) দুপুরে ব্রহ্মপুত্র নদের রমনা ঘাট এলাকায় গিয়ে ৪০টি পণ্যবাহী পরিবহনকে সারি বন্ধ হয় দাঁড়িয় থাকতে দেখা যায়।

ভূরুঙ্গামারী সােনাহাট স্থল বন্দর থেকে পাথর নিয়ে আসা চালক জাহিদ হাসান এবং লালমনিরহাট জেলা থেকে আসা মমিনুল ইসলামসহ অনেকে জানান,এর আগে এসেছিলাম তখনও দুভাের্গে পড়েছিলাম। আজও দুভাের্গে পড়তে হলো। এরকম হলে পরবর্তীত আর আমরা এ পথ আসবাে না। এই পথে পণ্য নিয়ে যাওয়া-আসার জন্য বেশ জনপ্রিয় হয়ে উঠতে শুরু করেছিল। দিন দিন এই গাড়ির সংখ্যা বৃদ্ধি পাচ্ছিল। কিন্তু কর্তৃপক্ষের কিছু অবহেলার কারণে আজকে এই দুর্ভোগের স্বীকার হতে হলো।

বিআইডব্লিউটিসি ম্যানজার বাণিজ্য প্রফুল্ল চহান বলেন, রৌমারী ঘাটের মাটি ভেঙে যাওয়ায় আপাতত ফেরি চলাচল বন্ধ রয়েছে। ঘাট মেরামতের কাজ চলছে। কাজ শেষ হলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।

বিআইডব্লিউটিএ’র সিরাজগঞ্জ ডিভিশনের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম জানান,রৌমারী ঘাটে পল্টুনের র‌্যামের নিচে মাটি সরে যাওয়ায় সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ঘাটে মাটি ভরাটের কাজ চলমান রয়েছে। দ্রুত কাজ শেষ হলেই ফেরি চলাচল স্বাভাবিক হয়ে যাবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর