শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

উখিয়া রোহিঙ্গা শিবির পরিদর্শনে মার্কিন উপ-সহকারী মন্ত্রী

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত:
১৭ অক্টোবর ২০২৩, ১৬:২৪

জেলার উখিয়া রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর উপ-সহকারী মন্ত্রী আফরিন আখতার।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে ছয় সদস্যের প্রতিনিধি দল নিয়ে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে আসেন।


শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, আফরিন আকতার দিনব্যাপী শরণার্থী ক্যাম্প পরিদর্শন এবং জাতিসংঘ পরিচালিত বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন। এছাড়া তিনি রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করবেন।

তিনি জানান, সকাল সাড়ে দশটার দিকে সহকারী মন্ত্রীর নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দল উখিয়ার কুতুপালং ৪ নম্বর ক্যাম্পের রেজিস্ট্রেশন সেন্টারে পৌঁছে রোহিঙ্গাদের রেজিস্ট্রেশন কার্যক্রম দেখেন।

পরে মার্কিন উপ-সহকারী মন্ত্রী উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত রোহিঙ্গা ওমেন সেন্টার, লার্নিং সেন্টার রোহিঙ্গাদের কারিগরি প্রশিক্ষণ সেন্টার জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি পরিচালিত ই-ভাউচার সেন্টার পরিদর্শন করেন।

মার্কিন উপ-সহকারী মন্ত্রী দুপুরে ১১ নাম্বার ক্যাম্পে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করবেন। বিকেলে কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ে বাংলাদেশ সরকারের শরণার্থী বিষয়ক উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর