শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

সংলাপের মাধ্যমে ওআইসি দেশগুলোকে নিজেদের সমস্যা সমাধানের আহ্বান

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৯ অক্টোবর ২০২৩, ১৪:০৬

অভিন্ন সংকটের বিরুদ্ধে লড়তে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য দেশগুলোকে সংলাপের মাধ্যমে প্রতিবেশীদের সঙ্গে বিরোধ নিরসনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (অক্টোবর ১৯) সকালে গণভবনে ফিলিস্তিন ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসেপ আল দুহাইলান।


এ সময় প্রধানমন্ত্রী ওআইসি সদস্য দেশগুলোকে এ আহ্বান জানান।
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ওআইসি সদস্য দেশগুলোর ক্ষেত্রে যদি নিজেদের প্রতিবেশীদের সঙ্গে কোনো সমস্যা থাকে তবে অভিন্ন সংকটের বিরুদ্ধে লড়াই করতে সেসব সমস্যা সংলাপের মাধ্যমে সমাধান করা উচিত।

আগামী ৬-৮ নভেম্বর জেদ্দায় অনুষ্ঠিত হতে যাওয়া ‘ইসলামে নারী’ বিষয়ক ওআইসি সম্মেলনে অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে একটি আমন্ত্রণপত্র হস্তান্তর করেন রাষ্ট্রদূত।

২০৩৪ সালে ফিফা বিশ্বকাপ আয়োজনে বাংলাদেশের সমর্থন চেয়ে আরেকটি চিঠি হস্তান্তর করেন সৌদি দূত। সৌদি আরবের আহ্বানে প্রধানমন্ত্রী ইতিবাচক সাড়া দেন বলে জানান প্রেস সচিব।

এক্সপো-২০৩০ আয়োজনে সৌদি আরবকে সমর্থন করার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আহ্বান জানান। ইসা ইউসেপ আল দুহাইলান।

বাংলাদেশ ‘ইমাম কনফারেন্স’ আয়োজন করতে যাচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও পবিত্র দুই মসজিদের ইমামদের আমন্ত্রণ জানান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর