শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

খুলনায় ৪৪ হাজার কৃষককে দেওয়া হবে প্রণোদনা ও আর্থিক সহায়তা

খুলনা প্রতিনিধি

প্রকাশিত:
১৯ অক্টোবর ২০২৩, ১৭:১২

খুলনা জেলায় রোপা আমনের ফসল কাটা শুরু হয়েছে। আমন ফসল ওঠার পরে এসব জমিতে সরিষা আবাদের জন্য জেলার ১৩ হাজার ছয়শত জন কৃষকের প্রতিজনকে কৃষি প্রণোদনার অংশ হিসেবে একবিঘা জমিতে সরিষা আবাদে প্রয়োজনীয় বীজ-সার বিনামূল্যে প্রদান করা হবে।


এছাড়া গম, ভুট্টা, সূর্যমুখী ও শীতকালীন পেঁয়াজ চাষের জন্য ৩১ হাজার ২০জন কৃষককে মোট চার কোটি ৫৬ লাখ ৫৭ হাজার চারশত টাকার আর্থিক সহায়তা দেয়া হবে।
খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির অক্টোবর মাসের সভায় এসব তথ্য জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন ডা. মো. সবিজুর রহমান সভায় জানান, জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ টাকা ফি দিয়ে ডেঙ্গুটেস্টের ব্যবস্থা চালু রয়েছে। এছাড়া বর্ষাকলে সাপে কামড়ানোর প্রকোপ বৃদ্ধি পায়। সাপের কামড়ে মৃত্যু প্রতিরোধে খুলনা জেলার উপজেলা পর্যায়ের সকল সরকারি হাসপাতালে প্রয়োজনীয় পরিমাণ এন্টিভেনম মজুদ আছে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তানভীর আহমদ সভায় জানান, সেপ্টেম্বর মাসে জেলা পুলিশের অধিক্ষেত্রে ১৭৩টি মামলা দায়ের হয়েছে। এছাড়া ট্রাফিক পুলিশ ৩৭৮টি মামলার মাধ্যমে ১৬ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে। আসন্ন দুর্গাপূজার সময় জেলার পূজাম-পসমূহের নিরাপত্তায় জেলা পুলিশের এক হাজার তিনশত সদস্য সার্বক্ষণিকভাবে নিয়োজিত থাকবে।

জেলার সহকারী খাদ্য নিয়ন্ত্রক বাদল কুমার বিশ্বাস সভায় জানান, জেলায় ধান-চালের মজুদ সন্তোষজনক। আমন মৌসুমে জেলায় পাঁচ লাখ টন চাল এবং এক লাখ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মন্ডল, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, ইউএনওসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর