শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

দেশব্যাপী পালিত হচ্ছে জাতীয় নিরাপদ সড়ক দিবস

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২২ অক্টোবর ২০২৩, ১১:১২

রোববার (২২ অক্টোবর) দেশব্যাপী পালিত হচ্ছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। ‘আইন মেনে সড়কে চলি-স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ স্লোগানকে সামনে রেখে এ বছর সপ্তমবারের মতো সরকারি উদ্যোগে দিবসটি পালন করা হচ্ছে।


ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা নিরসনে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে গঠিত নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর পক্ষ থেকে প্রতিবছর ২২ অক্টোবরকে নিরাপদ সড়ক দিবস হিসেবে পালনের দাবি উত্থাপন করা হয়।

১৯৯৩ সাল থেকে প্রতিবছর সংগঠনের পক্ষ থেকে এই দিনটিকে নিরাপদ সড়ক দিবস হিসেবে পালন করা হতে থাকে। নিসচার দাবির প্রেক্ষিতে ২০১৭ সালের ৫ জুন মন্ত্রিসভার বৈঠকে ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া ও অনুমোদন করা হয়।

ফলে ২০১৭ সাল থেকে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে সরকারি উদ্যোগে জাতীয়ভাবে পালন করা হচ্ছে। প্রতি বছরের মতো এবারও সরকারি কর্মসূচির পাশাপাশি নিসচাসহ বিভিন্ন সংগঠন ব্যাপক কর্মসূচি পালন করে থাকে।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক পৃথক বাণী দিয়েছেন।

দিবসটি উপলক্ষে নিসচা ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত মাসব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সেমিনার, আলোচনা, র‌্যালি, নিরাপদ নামে স্মরণিকা, পোস্টার ও লিফলেট প্রকাশ এবং বিতরণ প্রভৃতি কর্মসূচি পালন করছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর