শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা করার দাবি

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২২ অক্টোবর ২০২৩, ১৫:২৩

ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা করার দাবিতে মজুরি বোর্ড ঘেরাও করার ঘোষণা করেছেন গার্মেন্টস শ্রমিকরা।

রোববার (২২ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ৫টি জোটভুক্ত ৬৫টি গার্মেন্টস শ্রমিক সংগঠনের সমন্বয়ে গঠিত গার্মেন্টস ওয়ার্কার্স অ্যালায়েন্স আয়োজিত, বেসিক ৬৫ শতাংশ, ইনক্রিমেন্ট শতাংশ, ৫টি গ্রেডসহ ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা করার দাবিতে এ মজুরি বোর্ড ঘেরাও কর্মসূচি পালন করা হয়।


গার্মেন্টস ওয়ার্কার্স অ্যালায়েন্সের সদস্য এবং জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন বলেন, মজুরি নিয়ে আগের মতো যে টালবাহানা করা হয়েছে সেটা এখন আর চলবে না। ৬৫ শতাংশ বেসিক, বাৎসরিক ইনক্রিমেন্ট ১০ শতাংশ এবং ৫টি গ্রেডের মজুরি কাঠামোয় গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম ২৩ হাজার টাকা নির্ধারণ করতে হবে।

অন্যান্য বক্তারা বলেন, দেশের নির্বাচনকালীন বিভিন্ন বিধি-নিষেধের সুযোগ নিয়ে শ্রমিকদের মজুরি থেকে বঞ্চিত করার লক্ষে মালিকপক্ষের প্রতিনিধি সময়ক্ষেপণের কৌশল গ্রহণ করেছেন বলে আমরা আশঙ্কা করছি।

তারা আরও বলেন, ২৩ হাজার টাকা মজুরির দাবি পূরণ করতে যে বাড়তি ব্যয় হবে তাতে তৈরিকৃত পোশাক প্রতি ১০ থেকে ১৫ সেন্টের বেশি মূল্য বাড়ানো হবে না এবং এ সামান্য বর্ধিত মূল্য প্রদান করতে ক্রেতারা আপত্তি করবে না বলে আমরা বিশ্বাস করি। ৪০ লাখ গার্মেন্টস শ্রমিকের জীবনমান উন্নয়ন ও ন্যায্য মজুরি প্রাপ্তির ক্ষেত্রে অবিলম্বে গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি ২৩ হাজার টাকা নির্ধারণ করতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক জোটের সাধারণ সম্পাদক নাইমুল আহসান জুয়েলসহ আরও অন্যান্য নেতারা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর