শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

ইসরায়েলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২২ অক্টোবর ২০২৩, ১৭:৫৫

বন্ধু ‘রাষ্ট্র’ ইসরায়েলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। শনিবার (২১ অক্টোবর) পেন্টাগন থেকে এ ব্যাপারে ঘোষণা দেওয়া হয়েছে।


রাশিয়ার সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, ইসরায়েল-হামাস সংঘর্ষের মধ্যে মধ্যপ্রাচ্যে নিজের সামরিক তৎপরতা উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে দুটি রণতরী পাঠিয়েছে দেশটি। এবার অঞ্চলটিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে পেন্টাগন।

এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদরদপ্তর।

শনিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন বলেন, মার্কিন বাহিনীর সুরক্ষা বাড়াতে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি স্থানে টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স (টিএইচএএডি) ব্যাটারি ও অতিরিক্ত প্যাট্রিয়ট ব্যাটালিয়ন মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে।

তিনি জানান, ইরান ও তার প্রক্সি বাহিনীকে মোকাবিলা করা এবং ইসরায়েলকে সমর্থনের সামগ্রিক প্রচেষ্টার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তার আগে অবশ্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনা করেছেন তিনি।

এ সমর্থনের আওতায় যুক্তরাষ্ট্র থেকে যে বাহিনী পাঠানো হবে তার সংখ্যা অনির্দিষ্ট। তাদের কোথায় কোথায় মোতায়েন করা হবে বা মধ্যপ্রাচ্যের কোন অংশে সেনারা যাবে- সে ব্যাপারে স্পষ্ট করেননি অস্টিন।

উল্লেখ্য, টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স সিস্টেমের অপারেশনাল রেঞ্জ প্রায় ২০০ কিলোমিটার। বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র রুখে দিতে এ সিস্টেমটি তৈরি করা হয়ে। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধে এ সিস্টেমটি ব্যবহার করা হয়েছে


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর