শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

খাদ্যমন্ত্রী

শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে হবে

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত:
২৫ অক্টোবর ২০২৩, ১৬:১৩

খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশপ্রেমিক ও দায়িত্বশীল প্রজন্ম তৈরি করতে বর্তমান সরকার শিক্ষাক্রমে গুণগত পরিবর্তন এনেছে।

শিক্ষকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে দেশের উন্নয়নে অংশীদার হিসেবে গড়ে তুলতে আপনাদের ভূমিকা গুরুত্বপূর্ণ।


এই শিক্ষার্থীদের আগামীর জন্য আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে হবে। তাদের হাত ধরেই তৈরি হবে স্মার্ট বাংলাদেশ।
বুধবার (২৫ অক্টোবর) দুপুরে নওগাঁর সাপাহার উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, বর্তমানে এবং আগামীর সব শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানাতে হবে। সেইসঙ্গে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। বিশ্বের দরবারে দেশকে উঁচুতে তুলে ধরার মানসিকতা নিয়ে বড় হওয়ার আহ্বানও জানান সাধন চন্দ্র মজুমদার।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (২৫ অক্টোবর) লুৎফর আব্দুল্যাহ আল মামুন, জেলা শিক্ষা অফিসার লুৎফর রহমানসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন মন্ত্রী।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর