শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরতে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং করবে সরকার

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৩০ অক্টোবর ২০২৩, ১২:৪০

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ঢাকার বিদেশি কূটনীতিকদের ব্রিফিং করবে সরকার।

সোমবার (৩০ অক্টোবর) বিকেলে ঢাকায় বিদেশি কূটনৈতিক মিশন, জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের জন্য ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত এই ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বিদেশি কূটনীতিকদের চলমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরবেন। এ সময় ব্রিফিংয়ে মন্ত্রিসভার একাধিক সদস্য উপস্থিত থাকবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশি কূটনীতিক, জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের কাছে ব্রিফিংয়ের জন্য ইতোমধ্যে আমন্ত্রণপত্র পাঠিয়েছে।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে পুলিশ হত্যা, সাংবাদিকদের ওপর হামলা, বিচারপতির বাসভবনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ব্রিফিংয়ে সরকারের পক্ষে এসব বিষয় তুলে ধরা হবে বলে ধারণা করা হচ্ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর