শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

মতিঝিল পর্যন্ত মেট্রোরেল উদ্বোধন ৪ নভেম্বর

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১ নভেম্বর ২০২৩, ১২:৪০

আগামী ৪ নভেম্বর মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১ অক্টোবর) রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনের মেট্রোরেলের সভাকক্ষে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এন সিদ্দিক এ তথ্য জানিয়েছেন।


আগামী ৪ নভেম্বর উদ্বোধন করা হবে মেট্রোরেল আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওইদিন দুপুর আড়াইটায় উদ্বোধন করবেন।

বুধবার (১ নভেম্বর) রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে মেট্রোরেলের কার্যালয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ৪ তারিখ উদ্বোধনের জন্য ওইদিন বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল। ৫ তারিখ থেকে আবার চালু হবে। উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী একটি ট্রেন উদ্বোধন করবেন আর পরের ট্রেনে চড়ে মতিঝিল যাবেন। সেখানে এমআরটি নর্দান রুটের কাজের উদ্বোধন করবেন। একইসঙ্গে এমআরটি ৫ এর ফলক উন্মোচন করবেন।

তিনি আরও বলেন, পর দিন থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল শুরুতে শুধু মাত্র চার ঘণ্টা চলবে এই পথে। আর স্টেশন খোলা থাকবে তিনটি। আস্তে আস্তে সময় ও স্টেশন বাড়ানো হবে।

এমএএন ছিদ্দিক বলেন, শুক্রবার ব্যতীত আগামী ৫ নভেম্বর রোববার থেকে প্রতিদিন মেট্রো ট্রেন মতিঝিল থেকে উত্তরা উত্তর পর্যন্ত সকাল সাড়ে ৭টা থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত উভয় দিকে চলাচল করবে। মতিঝিল থেকে আগারগাঁও অংশে শুধু মতিঝিল, বাংলাদেশ সচিবালয় এবং ফার্মগেট মেট্রোরেল স্টেশনে মেট্রো ট্রেন থামবে। আর চলবে ১০ মিনিট পর পর। সকাল ১১টা ৩০ মিনিটের পর থেকে মতিঝিল হতে আগারগাঁও অংশে ট্রেন চলাচল বন্ধ থাকবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর