শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

নিখোঁজ পরিচারিকার সন্তান

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৯ নভেম্বর ২০২৩, ১৮:৪৫

বিপাকে পড়েছেন বলিউড অভিনেত্রী সানি লিওনি। নিখোঁজ সানির বাড়ির পরিচারিকার ন’বছরের কন্যা। বুধবার, ৮ নভেম্বর সন্ধ্যা থেকে নিখোঁজ ছোট্ট অনুষ্কা কিরণ মোরে। তার খোঁজ পেতে সমাজমাধ্যমের দ্বারস্থ বলিউড অভিনেত্রী। অনুষ্কার খোঁজ দেওয়ার জন্য সমাজমাধ্যমের পাতায় নেটাগরিকদের অনুরোধ জানালেন অভিনেত্রী। সঙ্গে ঘোষণা করলেন পুরস্কারও। অনুষ্কার খোঁজ এনে দিতে পারলে মিলবে বড়সড় পুরস্কারও। সমাজমাধ্যমেই সেই টাকার অঙ্কও ঘোষণা করলেন সানি।

সমাজমাধ্যমের পাতায় অনুষ্কার একটি ছবি পোস্ট করে সানি ঘোষণা করেন, তাকে ফিরিয়ে দিতে পারলে ৫০ হাজার টাকার নগদ পুরস্কার দেবেন তিনি। অনুষ্কার ছবির বিবরণীতে তার সম্পর্কে সব তথ্য দিয়েছেন সানি। অনুষ্কার বয়স, কোথা থেকে নিখোঁজ হয়েছে সে, তাকে খুঁজে পেলে কোন নম্বরে যোগাযোগ করতে হবে— সব তথ্যই রেখেছেন অভিনেত্রী। মেয়েকে খুঁজে দেওয়ার জন্য ১১ হাজার টাকার পুরস্কার ঘোষণা করেছেন তাঁর মা-বাবা। অনুষ্কাকে খুঁজে দিতে পারলে সেই ১১ হাজার টাকার সঙ্গে আরও ৫০ হাজার টাকা দেবেন তিনি, জানিয়েছেন সানি। শুধু তাই-ই নয়, মুম্বই পুলিশ, বিএমসিকে ট্যাগ করে অনুষ্কার নিখোঁজ হওয়ার সময় ও স্থানও জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, চলতি বছরেই জানুয়ারি থেকে মার্চের মধ্যে মহারাষ্ট্র থেকে নিখোঁজ মেয়ের সংখ্যা সাড়ে তিন হাজারের বেশি। নিখোঁজ মেয়েদের বয়স ১৬ থেকে ৩৫ বছরের মধ্যে। এদের মধ্যে মুম্বইয়ের বাসিন্দা ৩৮৩ জন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর