শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

মিরপুরে ফের সড়ক অবরোধ শ্রমিকদের, সরিয়ে দিল পুলিশ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১২ নভেম্বর ২০২৩, ১২:০২

মজুরি বাড়ানোসহ কয়েকটি দাবিতে মিরপুরে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সরিয়ে দিয়েছে পুলিশ। শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করলেও কোনো সহিংসতার ঘটনা ঘটেনি।

ঘণ্টাখানেক বন্ধ থাকার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।
রোববার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বর গিয়ে দেখা গেছে এমন চিত্র। এর আগে, মিরপুর ১৪ ও ১৩ নম্বর সেকশনের কয়েকটি গার্মেন্টসের শ্রমিকরা মিছিল নিয়ে সকাল সাড়ে ৮টার দিকে ১০ নম্বর গোলচত্বরে অবস্থান নেন।

মিরপুর ১০ নম্বর গোলচত্বরে শ্রমিকরা ঘণ্টাখানেক অবস্থান করতে পারেন। পরে পুলিশ সড়কে যান চলাচল স্বাভাবিক করতে শ্রমিকদের প্রধান সড়ক থেকে সরিয়ে দেয়। শ্রমিকরা সড়কের আশেপাশে অবস্থান নেন। তবে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সকালে শ্রমিকরা সড়কে অবস্থান নিলে যানজটের সৃষ্টি হয়। এতে করে অফিসগামী যাত্রীদের ভোগান্তিতে পড়তে দেখা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক গার্মেন্টসকর্মী  বলেন, আমরা যে টাকা বেতন পাই, তাতে তো সংসার চলে না। জীবনের তাগিদে রাস্তায় নেমেছি।

পুলিশের এক কর্মকর্তা জানান, পোশাকশ্রমিকেরা সকালে মিরপুর-১৩ এলাকার সড়ক অবরোধ করলেও পরে মিরপুর-১০ নম্বর এলাকায় চলে যান।

শ্রমিকদের ভাষ্য, ন্যূনতম বেতন বাড়ানোর ঘোষণায় তারা সন্তুষ্ট নন। শনিবার কারখানায় কাজে যোগ দিতে গিয়ে তারা দেখেন সবার বেতন সমান হারে বাড়েনি।

পোশাকশ্রমিকদের আন্দোলনের মধ্যে গত সপ্তাহে সরকার গঠিত মজুরি বোর্ড ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ করে। তবে তা প্রত্যাখ্যান করে আন্দোলন করে যাচ্ছেন শ্রমিকেরা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর