শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বাড়িতে সহজে বানিয়ে ফেলুন নলেন গুড়ের আইসক্রিম

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৫ ডিসেম্বর ২০২৩, ১৭:৩৬

বাঙালির কাছে শীতকাল মানেই ঘোরা আর খাওয়া। টাটকা শাক-সবজি তো বটেই, সঙ্গে গুড় দিয়ে তৈরি নানা পদের মিষ্টি। রসগোল্লা, সন্দেশ, পায়েস তো অনেক খেয়েছেন। কিন্তু নলেন গুড়ের আইসক্রিম চেখে দেখার পর মনটা সেই দিকেই পড়ে আছে?


দোকানে তো আজকাল সবই কিনতে পাওয়া যায়। তবে নলেন গুড়ের আইসক্রিম বাড়িতে তৈরি করা মোটেও কঠিন কাজ নয়। সামান্য কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করে ফেলা যায় বিশেষ ধরনের আইসক্রিমটি।

যেভাবে করবেন নলেন গুড়ের আইসক্রিম:


উপকরণ: দুধ ৫০০ গ্রাম, নলেন গুড় ২৫০ গ্রাম, ফ্রেশ ক্রিম ২৫০ গ্রাম, কাজুবাদাম ২ টেবিল চামচ, পেস্তাবাদাম ১ টেবিল চামচ, কাঠবাদাম ১ টেবিল চামচ।


প্রণালী:

১. প্রথমে একটি পাত্রে দুধ ঢেলে, ভালো করে ফুটিয়ে নিন। ঘন হয়ে না আসা পর্যন্ত ভালো করে নাড়তে থাকুন।

২. এবার গ্যাসের আঁচ একেবারে কমিয়ে দিন। দুধের মধ্যে ক্রিম যোগ করুন। কুচো করে রাখা বাদামগুলো দিয়ে দিন এই সময়ে।

৩. দুধ ফুটে উঠলে তার মধ্যে গুড় যোগ করুন। ঝোলা গুড় না থাকলে পাটালিও দিতে পারেন। তবে সমানে হাতা দিয়ে নেড়ে যেতে হবে। পাত্রের তলায় দুধ যেন ধরে না যায়।

৪. যে ধরনের ঘনত্ব প্রয়োজন, সেই মতো হলে গ্যাস বন্ধ করে দিন।

৫. এবার একেবারে স্বাভাবিক তাপমাত্রায় আসা পর্যন্ত অপেক্ষা করুন।

৬. পছন্দের পাত্রে বা মোল্ডে দুধের মিশ্রণ ঢেলে ফ্রিজে ঢুকিয়ে দিন। ১০ থেকে ১২ ঘণ্টা অপেক্ষা করুন।

৭. পরের দিন সকালে ফ্রিজ থেকে বার করে নিলেই তৈরি নলেন গুড়ের আইসক্রিম। পরিবেশন করার আগে উপর থেকে ঝোলা গুড় ছড়িয়ে নিতে ভুলবেন না।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর