শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বৃহস্পতিবার টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত:
৬ ডিসেম্বর ২০২৩, ১৬:০৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) সড়ক পথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া আসছেন।

এদিন টুঙ্গিপাড়া পৌঁছে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানাবেন।

এরপর তিনি ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

একই দিন দুপুরে প্রধানমন্ত্রী তাঁর নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া ও বিকেলে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে চা চক্রে অংশ নেবেন।

দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী সড়ক পথে ঢাকা থেকে রওনা হবেন। টুঙ্গিপাড়া পৌঁছেই তিনি জাতির পিতার সমাধি সৌধ বেদীতে শ্রদ্ধা নিবেদন করবেন। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী তাঁর নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়ায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে চা-চক্রে অংশ নেবেন। ওই দিন বিকেলে প্রধানমন্ত্রী তাঁর নির্বাচনী এলাকা কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের সঙ্গেও চা চক্রে অংশ নেবেন।

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময় পেলেই টুঙ্গিপাড়ায় চলে আসেন। এবার ও তার ব্যতিক্রম নয়। এবার তিনি কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন না। টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার নেতাকর্মীদের সঙ্গে চা খাবেন, গল্প করবেন বলে জানান এই নেতা।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে আওয়ামী লীগের ঘাটি হিসেবে পরিচিত গোপালগঞ্জ-০৩ নিজ নির্বাচনী এলাকার নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে উচ্ছ্বাস ও উদ্দীপনা বিরাজ করছে। তাকে এক নজর দেখার জন্য নেতা-কর্মী ও সাধারণ ভোটাররা অপেক্ষার প্রহর গুণছেন।

নামপ্রকাশে অনিচ্ছুক একটি সূত্রে জানা গেছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচার-প্রচারণা শুরু করবেন। তাই প্রচার-প্রচারণা শুরুর আগেই প্রধানমন্ত্রী জাতির পিতার সমাধিতে আসছেন।

তবে একটি অসমর্থিত সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী বৃহস্পতিবার রাতে টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে যাত্রীযাপন করবেন এবং শুক্রবার বাদ জুমা ঢাকার উদ্দেশে রওনা হবেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর