শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

সুদানে বিমান হামলায় ৫ শিশুসহ নিহত ১৭

ডেক্স রিপোর্ট

প্রকাশিত:
১৮ জুন ২০২৩, ১২:৩৬

 

সুদানের রাজধানী খার্তুমে বিমান হামলায় ১৭ জন নিহত হয়েছেন। এদের মধ্যে পাঁচজন শিশু রয়েছে।


রোববার (১৮ জুন) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে। শনিবারের এই হামলায় ঘনবসতিপূর্ণ ইয়ারমুক জেলায় ২৫টি বাড়ি ধ্বংস হয়ে গেছে।

এর আগে সুদানের আধা-সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) বিরুদ্ধে হামলা বাড়ানোর হুমকি দিয়েছিলেন দেশটির সেনাবাহিনীর এক শীর্ষ কর্মকর্তা। ওই ঘোষণার একদিন পরই এ বিমান হামলার ঘটনা ঘটল।

শনিবার সংঘাতরত উভয়পক্ষ ৭২ ঘণ্টার অস্ত্রবিরতিতে সম্মত হয়। স্থানীয় সময় রোববার সকাল ৬টা থেকে এই অস্ত্রবিরতি কার্যকর হওয়ার কথা। সৌদি ও মার্কিন এই সিদ্ধান্তের মধ্যস্থতা করে।

এদিকে দুই বাহিনীর সংঘর্ষে এখন পর্যন্ত কতজন মানুষ নিহত হয়েছেন, সুনির্দিষ্টভাবে এই সংখ্যা জানা কঠিন। তবে সংঘাতে অনেক বেসামরিকসহ এই এক হাজারের বেশি বলে মনে করা হচ্ছে।

জাতিসংঘের মতে, দেশটির প্রায় ২২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। পাঁচ লাখেরও বেশি মানুষ প্রতিবেশী দেশে আশ্রয় নিচ্ছে।

আরএসএফের মতে, সাম্প্রতিক হামলাটি মেয়ো, ইয়ারমুক এবং ম্যান্ডেলা এলাকায় বেসামরিকদের লক্ষ্য করে চালানো হয়েছিল। তবে সেনাবাহিনী এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর