শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৮ ডিসেম্বর ২০২৩, ১৭:৫৬

২০২৪ সালের মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করল ভারত। বৃহস্পতিবার সন্ধ্যায় জারি করা কর্তৃপক্ষের এ সংক্রান্ত নির্দেশনা অনুযায়ী পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ হলো বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা এএনআই।


ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড (ডিজিএফটি) এক বিজ্ঞপ্তিতে বলেছে, তবে কোনো দেশের অনুরোধের ভিত্তিতে কেন্দ্রীয় সরকারের অনুমতি সাপেক্ষে পেঁয়াজ রপ্তানি করা যাবে।

ভারতে বর্তমানে খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি ৬০ টাকায়। ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বাজারে সরবরাহ উন্নত করার পাশাপাশি দাম নিয়ন্ত্রণে গেল আগস্টে ভারত সরকার পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করে।

তবে কেন্দ্রীয় সরকার শর্তসাপেক্ষে বেঙ্গালুরু রোজ পেঁয়াজ রপ্তানিতে শুল্কছাড় দিয়েছিল। এ জাতের পেঁয়াজ কর্ণাটকের বেঙ্গালুরুতে উৎপাদিত হয়। ২০১৫ সালে এটি জি আই পণ্যের স্বীকৃতি পায়।

পেঁয়াজের বাড়তি দামের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় সরকার বাফার স্টক থেকে পেঁয়াজ ছাড়ছে। এর আগে সরকার ২০২২-২৩ মৌসুমে ৩ লাখ টন পেঁয়াজ বাফার স্টক হিসেবে রাখার সিদ্ধান্ত নেয়। ২০২২-২৩ সালে সরকার ২ দশমিক ৫১ লাখ টন পেঁয়াজ বাফার স্টক হিসেবে রাখতে সমর্থ হয়।

এপ্রিল-জুন মাসে কাটা রবি পেঁয়াজ ভারতের মোট পেঁয়াজ উৎপাদনের ৬৫ শতাংশ, যা অক্টোবর-নভেম্বরে খরিপ ফসল কাটা না হওয়া পর্যন্ত ভোক্তাদের চাহিদা পূরণ করে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর