শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

সূর্যের এত রূপ ॥ আগে দেখেনি কেউ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১০ ডিসেম্বর ২০২৩, ১৭:০০

আলাদা আলাদা রঙে দেখা মিলল সূর্যের। সূর্যকে এত রূপে কেউ দেখেনি সম্ভবত। আর তা সম্ভব হয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) কল্যাণে। সূর্যের ছবি তুলে পাঠাল আদিত্য এলওয়ানের টেলিস্কোপ। সোলার আলট্রাভায়োলেট ইমেজিং টেলিস্কোপ তাক করা আছে সূর্যের ফোটোস্ফিয়ার, ক্রোমোস্ফিয়ারে। আর সেখান থেকেই সূর্যের বিভিন্ন রঙের ছবি তুলে আনল ইসরো। ইসরো জানিয়েছে, সৌরযান আদিত্য এলওয়ানের সঙ্গে রয়েছে এ সুট টেলিস্কোপ।  ২০ নভেম্বর সুটের পাওয়ার অন করা হয়। ৬ ডিসেম্বর প্রথম ছবি তোলে সুট। ১১ ধরনের ফিল্টার ব্যবহার করে ছবি তুলেছে আদিত্যর টেলিস্কোপ।


সোলার আলট্রাভায়োলেট ইমেজিং টেলিস্কোপের ক্যামেরায় সূর্যের বিভিন্ন রূপ ধরা পড়েছে। এ উচ্চ ক্ষমতাসম্পন্ন টেলিস্কোপের পাঠানো ছবি ইসরোর মহাকাশ বিজ্ঞানীদের বিভিন্নভাবে সাহায্য করবে। বিশেষ করে সূর্যের চুম্বকীয় বায়ুম-লের গতিবিধি বুঝতে এ ছবিগুলো সাহায্য করবে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে পৃথিবীর জলবায়ুর ওপর সৌর বিকিরণের প্রভাবের ওপর নিয়ন্ত্রণ আনতেও সাহায্য করবে বলে মনে করছেন মহাকাশ বিজ্ঞানীরা। ইসরোর সৌরযান আদিত্য এল ওয়ানের সঙ্গে থাকা এ উচ্চ ক্ষমতাসম্পন্ন টেলিস্কোপ সুট তৈরি করা হয়েছে পুনের ইন্টার-ইউনিভার্সিটি সেন্টার ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্সে।

এ হাইটেক টেলিস্কোপ তৈরির কাজে সাহায্য করেছে ইসরো, দ্য মণিপাল একাডেমি অব হায়ার এডুকেশন, কলকাতা ওওঝঊজ-এর সেন্টার ফর এক্সিলেন্স ইন স্পেস সায়েন্স ইন্ডিয়ান, ব্যাঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোফিজিক্স, উদয়পুরের সোলার অবজারভেটরি এবং অসম তেজপুর বিশ্ববিদ্যালয়। -এনডিটিভি ও আনন্দবাজার অবলম্বনে।




মন্তব্য করুন:

সম্পর্কিত খবর