শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

‘ফাইটার’র গানে তাক লাগালেন হৃতিক-দীপিকা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৬ ডিসেম্বর ২০২৩, ১৫:৩১

উড়ছে বিমান, ফাটছে বোমা, মাঝ আকাশেই ধুন্ধুমার অ্যাকশন। তবে হঠাৎ গল্পে টুইস্ট, সমুদ্রের ধারে হৃতিকের ঠোঁটে ঠোঁট দীপিকার।

মুহূর্তেই দৃশ্যের বদল, হেলিকপ্টার থেকে হাতে জাতীয় পতাকা, মনে দেশপ্রেম নিয়ে হৃতিকের আগমন। ১ মিনিট ১৩ সেকেন্ড দৈঘ্যের ‘ফাইটার’র টিজারে এমনই ম্যাজিক নিয়ে হাজির হয়েছিলেন হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোনরা।
এবার প্রকাশ হলো সিনেমার গান ‘শের খুল গায়ে’। গানটি মুক্তির পর তা দর্শক-শ্রোতাদের মাঝে দারুণ সাড়া ফেলেছে।

পার্টি ঘরানার এ গানে দেখা যায়, নাইট ক্লাবে জমিয়ে নাচছেন হৃতিক রোশান, দীপিকা পাড়ুন ও করণ সিং গ্রোভার। গানের স্বল্প সময়ের জন্য হাজির হয়ে হইচই ফেলে দেন বর্ষীয়ান অভিনেতা অনিল কাপুর। মুক্তির পরই এ গানের হুক স্টেপ নজর কেড়েছে।

এ গানের কথা লিখেছেন কুমার, সুর ও সংগীতায়োজন করেছেন বিশাল এবং শেখর। গানটিতে কণ্ঠ দিয়েছেন বিশাল, শেখর, বেনি দয়াল, শিল্পা রাও।

প্রথম থেকেই দীপিকা ও হৃতিক অভিনীত ‘ফাইটার’ নিয়ে সিনেপ্রেমীদের উৎসাহ ছিল তুঙ্গে। এক ফ্রেমে তাদের রসায়ন দেখার জন্য অধীর আগ্রহে বসে রয়েছেন সিনেপ্রেমীরা।

‘ফাইটার’-এ স্কোয়াড্রন লিডার শামশের পাঠানিয়া ওরফে প্যাটির চরিত্রে দেখা যাবে হৃতিককে। অন্যদিকে, দীপিকার চরিত্রের নাম মিন্নি। শোনা যাচ্ছে, সিদ্ধার্থ আনন্দ পরিচালক ‘ফাইটার’ হচ্ছে বলিউডের প্রথম সিনেমা যেখানে অ্যাকশনের দৃশ্য মাঝ আকাশে শুটিং হয়েছে।

নির্মাতা সিদ্ধার্থ আনন্দই ছিলেন শাহরুখ খান-দীপিকা পাড়ুকোনের ‘পাঠান’ সিনেমার পরিচালক। যে সিনেমা বক্স অফিসে ১০০০ কোটির ব্যবসা করে বিশ্বজুড়ে। এখন দেখার অপেক্ষা ‘ফাইটার’ কেমন ব্যবসা করে। ২০২৪ সালের ২৬ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর