শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী কমেছে তিন লাখ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৮ ডিসেম্বর ২০২৩, ১৬:৪১

দেশে এক মাসের ব্যবধানে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী কমেছে তিন লাখের বেশি। সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে তিন লাখ ৬০ হাজার মোবাইল ইন্টারনেট গ্রাহক কমেছে। অপারেটররা বলছে, মূল্যস্ফীতির কারণে কমছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, ২০২৩ সালের সেপ্টেম্বরে ২০ হাজার এবং অক্টোবরে এসে তিন লাখ ৬০ হাজার গ্রাহক কমেছে মোবাইল ফোন অপারেটরদের।

বিটিআরসির হিসাব বলছে, ২০২৩ সালের অক্টোবরে দেশের মোবাইল ইন্টারনেট গ্রাহক দাঁড়িয়েছে ১১ কোটি ৯৪ লাখ ১০ হাজার।

সেপ্টেম্বরে এই সংখ্যা ছিল ১১ কোটি ৯৭ লাখ ৭০ হাজার। আর আগস্টে ছিল ১১ কোটি ৯৭ লাখ ৯০ হাজার। অক্টোবরে দেশে ব্রডব্যান্ড গ্রাহক দাঁড়িয়েছে এক কোটি ২৪ লাখ ৯০ হাজারে।

তিন মাস পর পর হালনাগাদ হওয়া এই হিসাব সেপ্টেম্বরেও একই ছিল।
স্মার্ট বাংলাদেশ গড়তে চায় সরকার। এ লক্ষ্যে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও আর্থিক খাতে আনা হচ্ছে নানা পরিবর্তন। অথচ স্মার্ট বাংলাদেশের ভিত্তি ইন্টারনেট হলেও কমছে মোবাইল ডাটার ব্যবহার।


অপারেটরদের সংগঠন অ্যামটবের মহাসচিব মোহাম্মদ জুলফিকার জানান, সব পণ্যে মূল্যস্ফীতির প্রভাব এটি। সব প্রয়োজন মিটিয়ে ইন্টারনেটের পেছনে ব্যয় করতে পারছে না অনেকেই।

তবে রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদুল আলম জানান, বছরের শেষ দিকে ইন্টারনেট ব্যবহারকারী কমে যাওয়া স্বাভাবিক। আগামী মাস থেকে বা ফেব্রুয়ারি থেকেই ব্যবহারকারী আবার বাড়বে বলে আশা করা যাচ্ছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর