শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

শীত বাড়তে পারে এ মাসের শেষে

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৯ ডিসেম্বর ২০২৩, ১১:০৬

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা তিন দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ এলাকায় শৈত্যপ্রবাহের মতো আবহাওয়া বিরাজ করছে। তবে আপাতত দেশজুড়ে শৈত্যপ্রবাহের আশঙ্কা দেখছেন না আবহাওয়াবিদেরা।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় শীতের শুষ্ক বাতাস সারা দেশে ছড়াতে পারছে না। ফলে আপাতত শৈত্যপ্রবাহের আশঙ্কা নেই। দেশের বেশির ভাগ এলাকায় হালকা শীতের অনুভূতি ২৬ ডিসেম্বর পর্যন্ত থাকতে পারে। এরপর শীত বাড়তে পারে।


আবহাওয়া অধিদপ্তর বলছে, সোমবার (১৮ ডিসেম্বর) তেঁতুলিয়ায় তাপমাত্রা ছিল ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আগের দুদিন যথাক্রমে ১০ ডিগ্রি ও ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ছিল। উত্তরাঞ্চলের অন্যান্য জেলায় এখনো সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। তবে সোমবার দেশের বেশির ভাগ এলাকার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর