শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

প্রার্থী হয়েও ভোট দিতে পারেননি ডলি-মাহি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৮ জানুয়ারী ২০২৪, ১৪:৪৫

কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী পাবনা-২ আসনের বিএনএম প্রার্থী, অন্যদিকে অভিনেত্রী মাহিয়া মাহি সরকার রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী। ডলির নির্বাচনী প্রতীক নোঙর ও মাহির মার্কা ট্রাক। রবিবার(৭ জানুয়ারি) দুজনের কেউই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। মাহি ঢাকার উত্তরার ভোটার, অন্যদিকে ডলি ঢাকা ক্যান্টনমেন্টের ভোটার।


দুজনের নির্বাচনী এলাকা দূরে হওয়ায় নির্বাচনী মাঠ ছেড়ে যাননি ভোট দিতে। মাহি বলেন, ‘প্রচার-প্রচারণা শেষে এখন [রবিবার দুপুর] ভোটারদের অপেক্ষায় আছি। শেষ মুহূর্তে ভোটকেন্দ্র ছেড়ে গেলে তো হবে না। তাহলে ভোটাররা আমাকে কাছে পাবে না।


তা ছাড়া এখান থেকে ঢাকা পৌঁছে ভোট দেওয়াটাও সম্ভব নয়।’
একই কারণে ডলিও নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। তবে জনপ্রিয় এই গায়িকা রবিবার দুপুরে ভোট বর্জনের ডাক দিয়েছেন। নিজের নির্বাচনী এলাকা নিয়ে সকাল থেকেই নানা অভিযোগ তুলেছেন।


কারচুপি হচ্ছে বলে তাঁর অভিযোগ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর