শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

শেখ হাসিনাকে ভুটানের অভিনন্দন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৮ জানুয়ারী ২০২৪, ১৮:৩৬

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের জন্য আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে ভুটান। থিম্পুতে বাংলাদেশ দূতাবাস জানায়, ভুটানের চতুর্থ রাজা জিগমে সিগমে ওয়াংচুক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি ‘অভিনন্দন পত্র’ পাঠিয়েছেন।

পত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য তিনি উষ্ণ অভিবাদন জানান।

ভুটানের চতুর্থ রাজা উল্লেখ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল ও বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশে শান্তি, স্থিতিশীলতা ও অভূতপূর্ব অর্থনৈতিক উন্নতি সাধিত হয়েছে।


ঘনিষ্ঠবন্ধু হিসেবে ভুটান এ অনন্যসাধারণ অর্জনে বাংলাদেশের জনগণের আনন্দে একাত্মতা প্রকাশ করছে।
ভুটান ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান চমৎকার নৈকট্যপূর্ণ এবং বিশেষ সম্পর্ক আরও দৃঢ় হবে বলে অভিনন্দন-পত্রে প্রত্যয় ব্যক্ত করেন ভুটানের চতুর্থ রাজা জিগমে সিংগে ওয়াংচুক।

উল্লেখ্য, ভুটানে বাংলাদেশের রাষ্ট্রদূত শিবনাথ রায়ের মাধ্যমে ভুটানের চতুর্থ রাজা জিগমে সিগমে ওয়াংচুক ‘অভিনন্দন পত্র’টি পাঠিয়েছেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর