শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

দুর্নীতির প্রশ্নে বিমানমন্ত্রী বললেন ‘লেটস সি’

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৪ জানুয়ারী ২০২৪, ১৫:২৪

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খান বলেছেন, ‘না দেখে বিমানে দুর্নীতির বিষয়ে কিছু বলা ঠিক হবে না। রবিবার (১৪ জানুয়ারি) সকালে সচিবালয়ে বিমানের দুর্নীতির বিষয়ে করা প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

বিমানে অনেক দুর্নীতি আছে। এ নিয়ে মন্ত্রীর অবস্থান জানতে চাইলে ফারুক খান বলেন, ‘বিমানে দুর্নীতি আছে সেটা তো আমি স্বীকার করি না।


আমাকে আগে দেখতে হবে। প্রথমেই সেটি বলব কেন? লেটস সি।’
তিনি বলেন, ‘আমি আগেও এই মন্ত্রণালয়ে ছিলাম। সুতরাং এখানকার কর্মকাণ্ড সম্পর্কে আমি জানি।

সেই অভিজ্ঞতার আলোকে যে কাজগুলো চলছে সেগুলো যাতে দ্রুত শেষ হয় সেই দিকটা দেখব। যাত্রী সেবা, লাগেজ হ্যান্ডেলিং কীভাবে আরও উন্নত করা যায় এবং কীভাবে আরও নতুন নতুন ডেস্টিনেশনে বিমান যেতে পারে সেগুলো দেখার চেষ্টা করব।’
এ সময় বিমানের যাত্রী সেবা ও লাগেজ হ্যান্ডেলিং আরো উন্নত করার চেষ্টা করা হবে বলে জানান ফারুক খান।

বিমানমন্ত্রী বলেন, ‘পর্যটন খাতে আমাদের অপার সম্ভাবনা।


কীভাবে সেই সম্ভাবনা নিয়ে কাজ করা যায় সেগুলো দেখব।’
উল্লেখ্য, বিএনপি ও তাদের সমমনা দলগুলোর বর্জনের মধ্যেই গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ক্ষমতাসীন আওয়ামী লীগ ২২২টি আসনে জয়লাভ করে। আর স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয় ৬২টি আসনে। এছাড়া জাতীয় পার্টি ১১টিতে এবং অন্যান্য দল থেকে তিনজন সংসদ সদস্য হন।


গত বুধবার সকালে জাতীয় সংসদে শপথ গ্রহণ করেন নির্বাচিত ২৯৮ জন সংসদ সদস্য। এরপর সেদিনই ৩৭ সদস্য বিশিষ্ট মন্ত্রিসভা গঠন করা হয়। পরদিন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথবাক্য পাঠ করান। এরপর মন্ত্রিসভায় কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পান তা জানিয়ে দেওয়া হয়।
সেখানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় লে. কর্নেল (অব.) ফারুক খানকে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর