শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

৩৬ জেলায় শৈত্যপ্রবাহ, কাল বৃষ্টির সম্ভাবনা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৩০ জানুয়ারী ২০২৪, ১১:৪২

আগের দিন দেশের ৪৭ জেলায় মৃদু থেকে তীব্র শৈত্যপ্রবাহ থাকলেও সোমবার (২৯ জানুয়ারি) তা কমে ৩৬ জেলায় নেমে এসেছে। কমেছে শৈত্যপ্রবাহের তীব্রতাও। দিনের বেলায় পর্যাপ্ত সূর্যের আলো ছিল।

আবহাওয়া অফিস বলছে, আজ মঙ্গলবারও রাতের তাপমাত্রা বাড়তে পারে।


তবে পাঁচ বিভাগে বৃষ্টির সম্ভাবনা থাকায় (৩১ জানুয়ারি) বুধবার দিনের তাপমাত্রা কমে বাড়তে পারে শীতের অনুভূতি। তবে রাতে তাপমাত্রা বেড়ে শীত কমতে পারে। আগামী কয়েক দিন এই পরিস্থিতি থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক সোমবার (২৯ জানুয়ারি) বলেন, ‘এখন থেকে শৈত্যপ্রবাহের এলাকা প্রতিদিনই কমবে।


আগামী কিছুদিন দেশের কোনো কোনো অঞ্চলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। তবে দু-এক জায়গায় বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি থাকতে পারে। বৃষ্টি ও আকাশ মেঘলা থাকায় দিনের বেলা শীতের অনুভূতি বেশি থাকবে। তবে রাতে তাপমাত্রা বাড়বে।


আগামী কয়েক দিন এমন চলতে পারে।’
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ রাতে খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। বুধবার ঢাকা ও খুলনা বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। পরদিন বৃহস্পতিবার বৃষ্টিপাতের পরিধি আরো বেড়ে ছড়াতে পারে দেশের সাত বিভাগে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর