শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

ইজতেমা থেকে ফেরার পথে ট্রাক উল্টে নিহত ৩

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত:
৫ ফেব্রুয়ারী ২০২৪, ১৩:৫১

টঙ্গীর বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শেষে ফেরার পথে ময়মনসিংহের ভালুকায় একটি ট্রাক উল্টে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২৭ জন আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন।

রোববার (০৪ ফেব্রুয়ারি) রাত সোয়া ১১টার দিকে ভালুকা উপজেলার সিডস্টোর ঢালিবাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওই ট্রাকটি ইজতেমা থেকে মাদরাসাছাত্র ও শিক্ষকদের নিয়ে যাচ্ছিল।

নিহতরা হলেন- গফরগাঁও উপজেলার আবুল কালাম আকন্দের ছেলে নাঈম আকন্দ (১৫), ভালুকা উপজেলার পাইলাবর গ্রামের মো. ফারুক খানের ছেলে মো. সানাউল্লাহ সজল (১৮) ও ফজলুল হক (১৯)।

তারা সবাই ভালুকা উপজেলার খারুয়ালী এলাকাস্থ জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ কওমি মাদরাসার শিক্ষার্থী ছিলেন।

ভালুকা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভালুকার জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ কওমি মাদরাসার ৩০ জন ছাত্র-শিক্ষক টঙ্গীর বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে গিয়েছিলেন। সেখান থেকে একটি ট্রাকে করে তারা রাতে মাদরাসায় ফিরছিলেন। এ সময় রাত সোয়া ১১টার দিকে ভালুকার ঢালিবাড়ী মোড় ইউটার্নের কাছাকাছি যেতেই হঠাৎ একটি পিকআপভ্যানকে ইউটার্ন নিতে দেখে তাৎক্ষণিক ব্রেক কষেন ট্রাকচালক। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়।

এ সময় ঘটনাস্থলেই নাঈম আকন্দের মৃত্যু হয় এবং ট্রাকে থাকা অন্যদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর