শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

পরিবেশমন্ত্রী

ব্লক ইট ব্যবহারের সব প্রতিবন্ধকতা দূর করা হবে

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৫ ফেব্রুয়ারী ২০২৪, ১৮:১৩

পরিবেশের ক্ষতি রোধে পোড়ানো ইটের পরিবর্তে ব্লক ইট ব্যবহার জরুরি, তাই সরকার ব্লক ইট ব্যবহারের প্রতিবন্ধকতা দূর করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

রোববার (২৫ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের সভাকক্ষে পোড়ানো ইটের পরিবর্তে ব্লক ইট ব্যবহারের চ্যালেঞ্জ মোকাবিলায় সংশ্লিষ্ট সব অংশীজনদের নিয়ে একটি মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।


পরিবেশমন্ত্রী বলেন, সরকার ব্লক ইট তৈরির জন্য প্রশিক্ষণ এবং ঋণ দেবে। বিভিন্ন ব্যাংক যাতে ঋণ দিতে এগিয়ে আসে সে বিষয়টি নিশ্চিত করতে হবে। ওয়ানস্টপ সেবার ব্যবস্থা করা হবে। সভায় ব্লক ইট ব্যবহারের চ্যালেঞ্জগুলো সমাধানে সব স্টেক হোল্ডারদের নিয়ে একটি কর্মশালা করা হবে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছিউদ্দিন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান, রাজউক চেয়ারম্যান মো. আনিছুর রহমান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উদ্দিন নুরী, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ) ড. ফাহমিদা খানম প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সরকারি কর্মকর্তা, ব্লক ইট প্রস্তুতকারক সমিতির প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভায় চ্যালেঞ্জগুলো আলোচনা করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর