শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

পাবনা (ঈশ্বরদী) প্রতিনিধি

প্রকাশিত:
১১ মার্চ ২০২৪, ১৪:৩৬

পাবনার ঈশ্বরদী উপজেলায় শ্যালো ইঞ্জিনচালিত করিমন-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোস্তাফিজুর রহমান (৩৫) নামে এক আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছেন।

সোমবার (১১ মার্চ) সকাল পৌনে ৯টায় শহরের পশ্চিমটেংরীর বিমানবন্দর ঈশ্বরদী-বানেশ্বর মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।


নিহত মোস্তাফিজুর রাজশাহীর বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের নতুনপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে। ঈশ্বরদীতে এপেক্স ফার্মা লিমিটেডে ডেলিভারিম্যান হিসেবে কর্মরত ছিলেন তিনি।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম  এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ঈশ্বরদী শহরের রেলগেট থেকে বেপরোয়া গতিতে ইঞ্জিনচালিত করিমন নাটোরের লালপুরের দিকে যাচ্ছিল। এসময় ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল ও করিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম  বলেন, ঈশ্বরদী রেলগেট এলাকা থেকে বেপরোয়া গতিতে আসা করিমনের সঙ্গে রাজশাহীর বাঘা থেকে আসা মোটরসাইকেল আরোহীর সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থলে আরোহী মারা যান।

তিনি আরও বলেন, পুলিশ ইঞ্জিনচালিত নসিমনটি আটক করলেও হেলপার এবং চালক পলাতক রয়েছেন। মরদেহ শনাক্ত করার পর স্বজনদের খবর দেওয়া হয়েছে। এ ব্যাপারে ঈশ্বরদী থানায় একটি নিয়মিত মামলা করা হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর