শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

টনপ্রতি ১৯৪ ডলারে এক হাজার টন আলু আমদানি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৮ মার্চ ২০২৪, ১৫:৩২

রমজানে চাহিদা বাড়ায় বেনাপোল স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে আলু আমদানি করা হয়েছে। চারটি চালানে ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে চারটি চালানে এক হাজার মেট্রিক টন আলু আমদানি করা হয়েছে।

বুধবার (২৭ মার্চ ) সকালে চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা মিজানুর রহমান এক হাজার মেট্রিক টন আলু আমদানির বিষয়টি নিশ্চিত করে জানান, ভারতের পেট্রাপোল বন্দর হয়ে গত ১৩ মার্চ ২০০ মেট্রিক টন, ১৪ মার্চ ২০০ মেট্রিক টন, ১৯ মার্চ ৩০০ মেট্রিক টন এবং শেষ ২৪ মার্চ রাতে আরো ৩০০ মেট্রিক টন আলু আমদানি করা হয়। আলুর আমদানিকারক প্রতিষ্ঠান ইন্টিগ্রেটেড ফুড অ্যান্ড বেভারেজ।


রপ্তানিকারক প্রতিষ্ঠান ভারতের পেপসিকো ইন্ডিয়া হোল্ডিংস। আলুর চালান বন্দর থেকে খালাস নিতে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেছেন ট্রান্সমেরিন সিঅ্যান্ডএফ এজেন্ট নামের একটি প্রতিষ্ঠান।

ট্রান্সমেরিন লজিস্টিক লিমিটেড সিঅ্যান্ডএফ এজেন্টের প্রতিনিধি মাসুম বিল্লাহ জানান, চারটি চালানে ভারতীয় ৩২টি ট্রাকে এক হাজার মেট্রিক টন আলু আমদানি করা হয়েছে। যার প্রতি মেট্রিক টন আলু আমদানিতে খরচ পড়েছে ১৯৪ মার্কিন ডলার।


আলুর শেষ চালানটি আজ (গতকাল) খালাস হওয়ার কথা রয়েছে বলেও তিনি জানান।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক রেজাউল করিম জানান, আমদানীকৃত আলুর তিনটি চালানের ৭০০ মেট্রিক টন এরই মধ্যে বন্দর থেকে ছাড় করা হয়েছে। শেষ চালানের ১২ ট্রাকের ৩০০ মেট্রিক টন আলু বন্দরে খালাসের অপেক্ষায় রয়েছে। আমদানিকারক খালাসের অনুমতি চাইলে দ্রুত ছাড়করণের জন্য সব ধরনের সহযোগিতা করা হবে।


এর আগে গত বছর ২ ডিসেম্বরে তিন ট্রাকে ৭৪ টন আলু আমদানি হয়। এরপর চলতি মাসে চারটি চালানে আরো এক হাজার মেট্রিক টন আলু আমদানি করা হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর