শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৬ এপ্রিল ২০২৪, ১২:৩০

বগুড়ায় বাস-প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে মোটর শ্রমিক নেতাসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। শনিবার সকাল সোয়া ১০টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সহসভাপতি শাহিনুর রহমান (৫০)।

বগুড়া সদর থানা পুলিশ জানায়, প্রাইভেট কারটি বগুড়া থেকে নওগাঁ যাচ্ছিল। পথিমধ্যে বগুড়া সদর উপজেলার এরুলিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।


এতে প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন আরো তিনজন। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রাইভেট কারটি কেটে হতাহতদের উদ্ধার করে। গুরুতর আহত তিনজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাদের মধ্যে একজন নারীও রয়েছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর