শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

গাবতলীতে বাড়ছে বাড়িফেরা মানুষ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৭ এপ্রিল ২০২৪, ১৪:১৩

ঈদের আনন্দ পরিবারের সঙ্গে ভাগাভাগি করতে কয়েকদিন ধরেই ঢাকা থেকে দেশের বিভিন্ন প্রান্তে নিজ গন্তব্যে ছুটছে মানুষ। আজ রবিবার সকাল থেকেও রাজধানীর গাবতলী বাস টার্মিনালে বাড়িফেরা মানুষের ভিড় দেখা গেছে।

রবিবার (৭ এপ্রিল) গাবতলী বাস টার্মিনালে দেখা যায়, বাড়ি ফেরার উদ্দেশ্যে সকাল থেকেই বাস টার্মিনালে ভিড় জমান যাত্রীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীর পরিমাণও বাড়ে।


টিকিট কেটে অনেকেই অপেক্ষা করেন বাস ছাড়ার। কাউন্টার সংশ্লিষ্টরা জানাচ্ছেন, সরকারিভাবে ঈদের ছুটি শুরু হলে যাত্রীর পরিমাণ আরো বাড়বে।
মাগুরাগামী পূর্বাশা পরিবহনের কাউন্টার ম্যানেজার বশির আহমেদ বলেন, যাত্রীর পরিমাণ ভালোই, সকাল থেকেই টিকিট বিক্রি হচ্ছে। এখনোতো ছুটি শুরু হয় নাই, সেটা শুরু হলে যাত্রীর পরিমাণ আরো বাড়বে।


উত্তরা পরিবহনের কাউন্টার ম্যানেজার আকরাম বলেন, যাত্রীসংখ্যা ভালোই, তবে আরো বাড়বে বলে আশা করছি। যথাসময়ে আমাদের প্রতিটি বাস ছেড়ে যাচ্ছে।

সেবা গ্রিন লাইনের কাউন্টারকর্মী মো. সাকিব বলেন, যাত্রীরা এসে সহজেই টিকিট কাটতে পারছেন, কোনো সমস্যা বা ভোগান্তি নেই। ছুটি শুরু না হলেও ভোগান্তি এড়াতে অনেকেই আগে আগে চলে যাচ্ছেন।


চুয়াডাঙ্গাগামী যাত্রী ফারজানা ইসলাম বলেন, টার্মিনালে এসে টিকিট কেটেছি, এতো কোনো ভোগান্তি পোহাতে হয়নি। আপাতত বাসের জন্য অপেক্ষা করছি।

কুষ্টিয়াগামী যাত্রী রাশেদুল বলেন, এখন পর্যন্ত কোনো ভোগান্তির মুখে পড়তে হয়নি। যথাসময়ে বাস ছাড়লে বাড়ির উদ্দেশে রওনা হব। তবে কোনো কারণে যদি কেউ যথাসময়ে যাত্রা না করেন, সেক্ষেত্রে অগ্রিম টিকিটের টাকা ফেরত বা তারিখ পরিবর্তনের সুযোগ নেই বলে জানিয়েছেন কাউন্টারসংশ্লিষ্টরা।


চুয়াডাঙ্গা ডিলাক্সের কাউন্টার ম্যানেজার জাহাঙ্গীর আলম বলেন, আমাদের এখন টাইট শিডিউল চলছে। সেক্ষেত্রে বিক্রিত টিকেটের ফেরতের কোনো সুযোগ নেই, এমনকি যদি কেউ নির্দিষ্ট সময়ে যাত্রা না করেন, সেক্ষেত্রে যাত্রার সময় পরিবর্তনের সুযোগ নেই। কারণ নেক্সট ট্রিপের ক্ষেত্রে পুরো বাস বুকিং হয়ে যায়, অন্য যাত্রী দেওয়া সম্ভব হয় না।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর