শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

কমলাপুরে ঈদে বাড়ি ফেরা মানুষের চাপ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৯ এপ্রিল ২০২৪, ১৩:০৩

ঈদুল ফিতর উপলক্ষে ঈদ যাত্রাকে কেন্দ্র করে রাজধানীর কমলাপুরে রেলস্টেশনে বেড়েছে ঘরমুখো মানুষের চাপ। মঙ্গলবার সকাল থেকে সাড়ে ৯টা পর্যন্ত ১৭টি ট্রেন কমলাপুর স্টেশন ছেড়ে গেছে। আগের মতো ট্রেন দেরিতে ছেড়ে যাওয়া কিংবা ঘণ্টার পর ঘণ্টা বসে থাকার অভিযোগ এবার নেই। তবে মানুষের চাপের কারণে কিছু ভোগান্তি পোহাতে হচ্ছে।


কমলাপুর স্টেশন ঘুরে দেখা যায়, সকাল থেকেই ঈদের ঘুরে ফেরা মানুষের চাপ বেড়েছে। অনেকের ট্রেনের সময় হয়নি, তবু আগেই চলে এসেছেন স্টেশনে। টিকিট কাউন্টারের সামনেও কিছু লোকের জটলা দেখা গেছে।

সুন্দরবন এক্সপ্রেসের যাত্রী সোহাগ হোসেন বলেন, অনলাইনে টিকিট কাটায় কোনো ভোগান্তি হয়নি।


আর এখানে এসে মানুষের চাপের কারণে কিছুটা কষ্ট হচ্ছে। তবে এটি ঈদে স্বাভাবিক পরিস্থিতি। আমরা এতে অভ্যস্ত।
কমলাপুর স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, সকাল সাড়ে ৯টা পর্যন্ত ১৭টি ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে কমলাপুর ছেড়েছে।


আজ সকাল থেকে যাত্রীদের চাপ বাড়লেও সবগুলো ট্রেন যথাসময়ে স্টেশন ছেড়ে গেছে। যাত্রীসাধারণের কোনো অভিযোগ-আপত্তি নেই। দিনের বাকি সময়ও নিরাপদ যাত্রা হবে বলে আশা করছি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর