শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বাংলাদেশ-ভারত ম্যাচের জন্য প্রস্তুত নিউইয়র্কের মাঠ

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১৬ মে ২০২৪, ১৮:১৮

দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১ জুন থেকে শুরু হচ্ছে ক্রিকেটের ছোট ফরম্যাটের এই বড় আসর। এবারের বিশ্বকাপের যৌথ আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে হবে মোট ১৬টি ম্যাচ। এই ষোলো ম্যাচের আটটি হবে নিউইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে।

দুই মাস আগে সম্পূর্ণ খোলা ময়দানে কাজ শুরু হয় এই স্টেডিয়ামটির। বিশ্বকাপ ভেন্যুটি প্রস্তুত হয়ে গেছে দুই মাসেই। আগামী ১ জুন সেখানেই ভারতের সঙ্গে বিশ্বকাপের অফিশিয়াল প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। নিউইয়র্কের মাঠটিতে দুটি আন্তর্জাতিক দলের মধ্যে প্রথম ম্যাচ হবে সেটি। এ মাঠে আগামী ১০ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এখানেই বিশ্বকাপের মূল টুর্নামেন্টের ম্যাচও খেলবে বাংলাদেশ। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত-পাকিস্তানেরও খেলা আছে এই স্টেডিয়ামে। স্টেডিয়ামটির দর্শক ধারণ ক্ষমতা ৩৪ হাজার।

নিউইয়র্ক শহরের পূর্বে প্রায় ২৫ মাইল বা ৪০.২ কিলোমিটার দূরে এ ভেন্যুর অবস্থান। বুধবার (১৫ মে) আনুষ্ঠানিকভাবে এ স্টেডিয়ামের উদ্বোধন করেছেন বিশ্বের দ্রুততম মানব ও টি-টোয়েন্টি বিশ্বকাপের শুভেচ্ছাদূত উসাইন বোল্ট। এখন আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুত এটি।

নাসাউ কাউন্টির এই অস্থায়ী স্টেডিয়ামের বেশিরভাগ অংশই তৈরি করা হয়েছে অস্থায়ীভাবে, যেগুলো চাইলে যেকোনো সময় এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যাবে। অ্যাডিলেড থেকে ড্রপ ইন পিচ এনে বসানো হয়েছে এই স্টেডিয়ামে। মূল মাঠের পাশাপাশি অনুশীলনের জন্যও পিচ আনা হয়েছে। আইসিসির ইভেন্টের প্রধান ক্রিস টেটলি সম্প্রতি সাংবাদিকদের বলেছেন, ‘একটা পার্ককে আমরা বিশ্বমানের দেখতে একটি স্টেডিয়াম বানিয়েছি।’

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর