শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বাংলাদেশে সরকারি কর্মকর্তাদের দুর্নীতি প্রকাশে সহায়তাকারীদের সাধুবাদ জানালো যুক্তরাষ্ট্র

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২২ মে ২০২৪, ১২:০১

দুর্নীতির সঙ্গে ব্যাপক সম্পৃক্ততার অভিযোগে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (আগের টুইটার) লিখেছেনঃ

‘সাবেক বাংলাদেশি জেনারেল আজিজ আহমেদ যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অযোগ্য- আজকের এই ঘোষণা দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তাদের জবাবদিহিতা বাড়াতে আমাদের বাংলাদেশি অংশীদারদের সাথে কাজ করতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতিকেই পুনঃনিশ্চিত করে।’

মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়া ম্যাথিউ মিলারের উক্ত পোস্টটি শেয়ার করে নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডলে লিখেছেনঃ

‘আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা বাংলাদেশিদের সমর্থন করি। স্বচ্ছ সরকারি প্রক্রিয়ার পক্ষে কথা বলি। সরকারি কর্মকর্তাদের দুর্নীতি প্রকাশে সহায়তাকারীদের সাধুবাদ জানাই।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর