শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

ট্রফি হাতে শাহরুখকন্যা সুহানাসহ তিন বান্ধবীর বিজয় উদযাপন

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৮ মে ২০২৪, ১৩:৫৬

দীর্ঘ দশ বছরের প্রতীক্ষার অবসান। হায়দরাবাদকে হারিয়ে তৃতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন হল কলকাতা নাইট রাইডার্স। অসুস্থ শরীর নিয়ে খেলা দেখতে গিয়েছিলেন শাহরুখ। সারাক্ষণ বাবার পাশে ছিলেন সুহানা। জয়ের পর জড়িয়ে ধরেছিলেন বাবাকে। সুহানা বিজয় উদযাপন করছেন নিজের দুই প্রিয় বান্ধবী অনন্যা পাণ্ডে ও শানায়া কাপুরের সঙ্গে। তিনজন মিলে চ্যাম্পিয়ন কেকেআরের ট্রফি নিয়ে ক্যামেরার সামনে দিয়েছেন পোজ।

সদ্য শেষ হওয়া আইপিএলে একাধিকবার স্টেডিয়ামে দেখা গিয়েছে সুহানাকে। নাইটদের জন্য গলা ফাটিয়েছেন স্টেডিয়ামে। দেখা গিয়েছে অনন্যা ও শানায়াকেও। অন্যদিকে সঞ্জয় কাপুরের মেয়ে শানায়া। তারও বলিউডে অভিষেক শুধু সময়ের অপেক্ষা। ছোটবেলা থেকেই এই দুজনের সঙ্গে সখ্যতা সুহানার। তাই হয়ত পার্টি করছেন তিনজন।

ছবিটি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন শানায়া। যাতে কালো গাউনে তাকে দেখা যাচ্ছে ট্রফির একদিক ধরে থাকতে। অন্যদিকে রয়েছেন সুহানা ও অনন্যা। চাঙ্কিকন্যার পরনে কমলা গাউন। আর সুহানা নীল রঙের পোশাকে সেজে পোজ দিয়েছেন ক্যামেরার সামনে। উচ্ছ্বাসে উজ্জ্বল তিনকন্যার মুখ। ছবির ক্যাপশনে শানায়া লিখেছেন, ‘আমরা জিতেছি।’

নেটফ্লিক্সের ‘দ্য আর্চিস’ সিনেমার মাধ্যমে সুহানার বলিউড সফর শুরু হয়েছে। জোয়া আখতার পরিচালিত এই ছবিতে আবার অমিতাভের নাতি অগস্ত্য নন্দা ও শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুরও অভিনয় করেছেন। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে মিহির আহুজা, বেদং রায়না, যুবরাজ মেন্দাকে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর