শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

সাকিব খেলতে যাওয়ার আগেই আইসিসির স্বীকৃতি পেল মেজর লিগ ক্রিকেট

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৮ মে ২০২৪, ১৫:৪৮

বাংলাদেশের বিপিএলে তো খেলেছেনই, সাকিব আল হাসানের অভিজ্ঞতা হয়েছে ভারতের আইপিএল, শ্রীলঙ্কার এলপিএল, পাকিস্তানের পিএসএল আর ক্যারিবিয়ান সিপিএলে খেলারও। এই লিগগুলোর সব কটিরই আছে লিস্ট এ মর্যাদা।

সাকিব এবার নতুন আরেকটি টি-টোয়েন্টি লিগে খেলতে যাচ্ছেন। লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে তিনি খেলবেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসি)। বিশ্বকাপের পর ৫ জুলাই থেকে শুরু হবে মেজর লিগ ক্রিকেটের দ্বিতীয় মৌসুম। সাকিব খেলতে যাওয়ার আগেই একটি সুখবর পেয়েছে লিগ কর্তৃপক্ষ। আইসিসি এই লিগকেও দিয়েছে লিস্ট এ ক্রিকেটের মর্যাদা।

ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগগুলোকে এর আগে লিস্ট মর্যাদা দেওয়ার ক্ষেত্রে আইসিসির শর্ত ছিল—অবশ্যই আয়োজক দেশকে হতে হবে টেস্ট খেলুড়ে দল। মানে একমাত্র আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর টুর্নামেন্টই পেত লিস্ট এর মর্যাদা।

সম্প্রতি এই শর্ত শিথিল করেছে আইসিসি। শর্ত শিথিল করার পর গত বছরের ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিকে লিস্ট এ মর্যাদা দিয়েছে তারা। এবার আইসিসির সহযোগী সদস্য দেশগুলোর মধ্য দ্বিতীয় টুর্নামেন্ট হিসেবে এমএলসকেও একই মর্যাদা দিল আইসিসি।

লিস্ট মর্যাদা পাওয়ার এমএলসির পরিচালক জাস্টিন গেয়ালে ইএসপিএনক্রিকইনফোকে বলেছেন, ‘আমরা এ খবরটিতে সত্যি খুব রোমাঞ্চিত। এটা আসলে এই টুর্নামেন্টে খেলা খেলোয়াড়দের উচ্চ মানেরই স্বীকৃতি।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর