শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

টানা চার ম্যাচ জিতে সেমিফাইনালে বাংলাদেশ

খেলা ডেস্ক

প্রকাশিত:
৩০ মে ২০২৪, ১২:০৪

বঙ্গবন্ধু কাপ ২০২৪ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে জয়যাত্রা অব্যাহত রেখেছে বাংলাদেশ। গ্রুপপর্বে নিজেদের চতুর্থ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষেও পেয়েছে বড় জয়। ৭টি লোনাসহ ৭৯-২৮ পয়েন্ট ব্যবধানে ম্যাচ জিতে নিয়েছে বাংলাদেশ। তাতে টানা চার ম্যাচ জিতে স্বাগতিকরা পৌঁছে গেছে সেমিফাইনালের মঞ্চে।

এর আগে দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার বিপক্ষেও বড় জয় পেয়েছে বাংলাদেশ।

মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু থেকেই পোলিশদের ওপর চাপ ফেলে বাংলাদেশ। তৃতীয় মিনিটেই প্রথম লোনা তুলে নেয় বাংলাদেশ। স্বাগতিকরা ১০-১ পয়েন্টে থাকে তখন।

এরপর ধারাবাহিকতা ধরে রেখে প্রথমার্ধে বাংলাদেশ এগিয়ে থাকে ৩০-১০ পয়েন্টে। দ্বিতীয়ার্ধেও আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ। শেষ পর্যন্ত বড় জয় নিয়েই মাঠ ছাড়ে। গ্রুপের শেষ ম্যাচে আগামীকাল নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

সেমিফাইনাল নিশ্চিত করে উচ্ছ্বসিত বাংলাদেশের কোচ আব্দুল জলিল। ম্যাচশেষে তিনি বলেন,‘গ্রুপপর্ব থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছি। যা প্রাথমিক লক্ষ্য ছিল। পোল্যান্ডের বিপক্ষে বড় জয় দলকে আরো আত্মবিশ্বাসী করেছে। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে খেলতে চাই।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর